AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: সুপারি পাচারের অভিযোগ, ব্যবসায়ীর বাড়িতে সাতসকালে ED

ED Raid Over International Supari Smuggling: ভোর প্রায় ৪টা থেকে বিনয় বর্মনের বাসভবনে তল্লাশি শুরু হয়। পাশাপাশি তাঁর দুই ভাই সঞ্জয় বর্মন ও মৃত্যুঞ্জয় বর্মন এবং তাঁদের বাবা সর্বেশ্বর বর্মনের বাড়িতেও একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অসম ও কলকাতা থেকে আসা ED-র যৌথ তদন্তকারী দল প্রায় পাঁচজন সদস্যকে নিয়ে এই অভিযান পরিচালনা করছে।

ED Raid: সুপারি পাচারের অভিযোগ, ব্যবসায়ীর বাড়িতে সাতসকালে ED
ইডি অভিযানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 2:38 PM
Share

কোচবিহার: অসম-বাংলা সীমান্তবর্তী ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াই মোড় এলাকায় বৃহস্পতিবার ভোররাত থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক সুপারি পাচারের অভিযোগে স্থানীয় ব্যবসায়ী বিনয় বর্মনের বাড়িতে এই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল।

ভোর প্রায় ৪টা থেকে বিনয় বর্মনের বাসভবনে তল্লাশি শুরু হয়। পাশাপাশি তাঁর দুই ভাই সঞ্জয় বর্মন ও মৃত্যুঞ্জয় বর্মন এবং তাঁদের বাবা সর্বেশ্বর বর্মনের বাড়িতেও একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অসম ও কলকাতা থেকে আসা ED-র যৌথ তদন্তকারী দল প্রায় পাঁচজন সদস্যকে নিয়ে এই অভিযান পরিচালনা করছে। সার্বিক সুরক্ষায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

 তল্লাশি চলাকালীন বাড়ির বিভিন্ন ব্যবসায়িক ও আর্থিক নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মায়ানমার থেকে বিভিন্ন পথে উত্তর-পূর্ব ভারতে সুপারি এনে তা পরবর্তীতে দেশের অন্যান্য প্রান্তে পাঠানোর একটি বড় আন্তঃরাজ্য চক্রের সঙ্গে এই পরিবারের যোগসাজশের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

যদিও ED-র এই পদক্ষেপ নির্দিষ্ট কোন মামলা বা আর্থিক অনিয়মের সূত্রে নেওয়া হয়েছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Follow Us