Udayan Guha: বাবা যে রাজনীতিতে আছেন, তাতেই চিরকাল বিশ্বাস করতে হবে এমন কথা নেই: উদয়ন
Coochbehar: এ দিন, উদয়ন বলেন, "অমন অনেকেই আছেন। বাবা যে রাজনীতিতে আছেন, তাতেই চিরকাল বিশ্বাস করতে হবে এমনটা তো নেই। পরিস্থিতি পরিবেশ দেখে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কাজ করতে পারবেন। আর সাম্প্রদায়িক শক্তিকে রোখার ক্ষেত্রে মমতার যা ভূমিকা তা অন্য কারও নেই বলেই তাঁর সঙ্গে রয়েছি। বাবা বেঁচে থাকলে কী হত সেটা বলতে পারছি না।"

কোচবিহার: শনিবার শিলিগুড়িতে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। সেই সভা থেকে কড়া ভাষায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ শানাতে গিয়ে বলেছেন, দম নেই, তাই বাবার দল ছেড়ে যোগদান করছেন মমতার আঁচলের তলায় এসে তৃণমূল করছেন। আজ এই বক্তব্যেরই পাল্টা মন্তব্য উদয়নের।
এ দিন, উদয়ন বলেন, “অমন অনেকেই আছেন। বাবা যে রাজনীতিতে আছেন, তাতেই চিরকাল বিশ্বাস করতে হবে এমনটা তো নেই। পরিস্থিতি পরিবেশ দেখে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কাজ করতে পারবেন। আর সাম্প্রদায়িক শক্তিকে রোখার ক্ষেত্রে মমতার যা ভূমিকা তা অন্য কারও নেই বলেই তাঁর সঙ্গে রয়েছি। বাবা বেঁচে থাকলে কী হত সেটা বলতে পারছি না।”
এমনকী, সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় বাহিনী ছাড়া দিনহাটাতে আমন্ত্রণ জানিয়েছেন উদয়ন বাবু। তিনি বলেন, “পুলিশ থাকবে না। কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুকান্ত মজুমদারের আসুন। একশো জন লোক খুঁজে বের করুন। তাহলে সুকান্তকে নেতা মেনে নেব।”
