AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SFI Leader in TMC: বহিষ্কার হতে না হতেই পাল্টি এসএফআই নেতার

SFI Leader in TMC: SFI এর বিবৃতিতে নিয়ে যেই না চর্চা শুরু হয়েছে তারমধ্যেই দেখা গেল উদয়নের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিচ্ছেন কৌশিক। এদিকে এই কৌশিককেই সাম্প্রতিককালে বামেদের একাধিক একাধিক সভা সমাবেশে জ্বালাময়ী বক্তব্য রাখতে দেখা গিয়েছে।

SFI Leader in TMC: বহিষ্কার হতে না হতেই পাল্টি এসএফআই নেতার
উদয়নের হাত ধরে চলে যোগদান পর্ব Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 12:21 PM
Share

কোচবিহার: দলবদলের পালা অব্যাহত কোচবিহারে। এবার বাম ছাত্র সংগঠনে ভাঙন। শুক্রবার বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআইয়ের সদ্য প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি কৌশিক ঘোষ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। যা নিয়ে নয়া চর্চা জেলার রাজনৈতিক মহলে। 

শুক্রবার কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে চলে যোগদান পর্ব। এদিকে শুক্রবারই আবার কৌশিককে সংগঠন বিরোধী কাজ করার জন্য দল থেকে বহিষ্কার করে এসএফআই। রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীক উর রহমানেরা বিবৃতিও দেন। তাতেই সাফ লেখা, ‘আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য কৌশিক ঘোষ সংগঠন বিরোধী কার্যকলাপ এবং বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করা হল।’ 

SFI এর বিবৃতিতে নিয়ে যেই না চর্চা শুরু হয়েছে তারমধ্যেই দেখা গেল উদয়নের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিচ্ছেন কৌশিক। এদিকে এই কৌশিককেই সাম্প্রতিককালে বামেদের একাধিক একাধিক সভা সমাবেশে জ্বালাময়ী বক্তব্য রাখতে দেখা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, তাঁকে যে সংগঠন থেকে বহিষ্কার করা হতে পারে সেই ইঙ্গিত তিনি আগেই পেয়েছিলেন। দল বদলের প্রস্তুতিটাও শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই।   

এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করে বাম ছাত্র নেতা কৌশিক ঘোষ জানান, সিপিআইএমের প্রতি যে ভরসা বিশ্বাস ছিল তা দল নষ্ট করে ফেলেছে। তারা নিজেদের দলের লোকদের বিরুদ্ধে নিজেরাই সমালোচনা করছে। তাই এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে এবং বিজেপির মিথ্যাচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। 

Follow Us