AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Died: ‘জেদ করে ওখানেই খেলছিল’, ধসে চাপা পড়ে নাবালকের মৃত্যুতে বুক চাপড়াচ্ছেন বাবা

Child Died: মৃত নাবালকের বাবা তরণীকান্ত সরকার বলেন, "অনেকবার বলেছি, ওখানে যাস না। জেদ করে ওখানেই খেলছিল। হঠাৎ মাটি ধসে পড়ে চাপা পড়ে যায়।"

Child Died: 'জেদ করে ওখানেই খেলছিল', ধসে চাপা পড়ে নাবালকের মৃত্যুতে বুক চাপড়াচ্ছেন বাবা
দশ মিনিট মাটির নিচে চাপা পড়েছিল ওই নাবালকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 2:08 PM
Share

বংশীহারী: বাবার সঙ্গে পুকুর পাড়ে গিয়েছিল। সেই পুকুর পাড়ে খেলার সময় ধসে চাপা পড়ে মৃত্যু হল নয় বছরের এক নাবালকের৷ মৃতের নাম নবদ্বীপ সরকার। বাড়ি বংশীহারী থানার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ভিতর মশুন গ্রামে। ধস থেকে উদ্ধার করে ওই নাবালককে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে বংশীহারী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

জানা গিয়েছে, সোমবার সকালে বাবার সঙ্গে এলাকার একটি পুকুর পাড়ে এসেছিল নবদ্বীপ। বাবা সাইকেল করে বাড়িতে মাটি নিয়ে যাওয়ার জন্য আসে৷ সেই সময় পুকুর পাড়ের নিচেই খেলছিল ছেলে। খেলার সময় পুকুর পাড়ের মাটি ধসে যায়। যার ফলে শিশুটি মাটির নিচে চাপা পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই চিৎকার চেঁচামেচি শুরু করেন নাবালকের বাবা তরণীকান্ত সরকার। সঙ্গে সঙ্গে আশপাশের অনেকে ছুটে আসেন। প্রায় ১০ মিনিট পরে মাটির ভেতরে থেকে নাবালককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

তড়িঘড়ি তাকে স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। রশিদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত নাবালকের বাবা তরণীকান্ত সরকার বলেন, “অনেকবার বলেছি, ওখানে যাস না। জেদ করে ওখানেই খেলছিল। হঠাৎ মাটি ধসে পড়ে চাপা পড়ে যায়।” কেন ছেলেকে তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, একথা ভেবেই বুক চাপড়াচ্ছেন সন্তানহারা বাবা।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা