AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: যেতেন কাশী, চলে আসেন বালুরঘাট, বৃদ্ধকে বাড়ি ফেরালেন প্রশাসন

Balurghat: গত ২৫ সেপ্টেম্বর বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধ গুরুতর জখম ছিলেন। হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। এদিকে সুস্থ হলেও বৃদ্ধের নাম পরিচয় জানা ছিল খুব সমস্যার।

Balurghat: যেতেন কাশী, চলে আসেন বালুরঘাট, বৃদ্ধকে বাড়ি ফেরালেন প্রশাসন
বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 3:54 PM
Share

বালুরঘাট: ভুল করে চলে এসেছিল বালুরঘাট স্টেশনে। তারপর থেকে স্টেশন ঘুরে বেড়াচ্ছিলেন ওই বৃদ্ধ। বিষয়টি নজরে আসতেই পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়। এদিকে ওই হওয়া বৃদ্ধের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ১০ হাজার টাকা। বলছিলেন কথা। কিন্তু ভাষা সমস্যার কারণে তা বুঝতে পারছিল না বালুরঘাটের চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর গত সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই সোমবার সকালে পরিবারের লোক এসে হাসপাতাল চত্বরে আসে৷ এরপরই আইনি পক্রিয়া শেষ করে ওই বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর পরিবারের লোকদের পেয়ে খুশি বৃদ্ধ। ওই বৃদ্ধের নাম লক্ষ্মী নারায়ণ। তাঁর বাড়ি তেলেঙ্গনার হায়দ্রাবাদে।

জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর বালুরঘাট রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধ গুরুতর জখম ছিলেন। হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। এদিকে সুস্থ হলেও বৃদ্ধের নাম পরিচয় জানা ছিল খুব সমস্যার। উনি বাংলা, হিন্দি ও ইংরেজি কোন ভাষায় বুঝতে পারছিলেন না। হাসপাতালে নার্স অপর্ণা বর্মন ও কর্মী সঞ্জিব বিশ্বাসের চেষ্টায় বৃদ্ধের নাম পরিচয় ও বাড়ির খবর পাওয়া যায়। এরপর পুলিশের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। এরপর আজ হাসপাতালে এসে পৌঁছয় পরিবারের লোকেরা। সোমবার দুপুরে ওই বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়ম। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার কৃষেন্দু বিকাশ বাগ সহ অন্যান্য হাসপাতালের কর্মীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ কাশী যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ভুল করে তিনি বালুরঘাটে চলে আসেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান ওই বৃদ্ধকে মাদক জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। ওনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখন সুস্থ রয়েছে ওই বৃদ্ধ।

Follow Us
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
'প্রথম দফাতেই আভাস মিলছে', ধনেখালিতে দাঁড়িয়ে বার্তা যোগীর
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের