Tapas Chandra Roy Voting Kushmandi: হঠাৎ খালি পায়ে হাঁটছেন কেন বিজেপি প্রার্থী?
Tapas Chandra Roy BJP: বিজেপি প্রার্থী এদিন খালি পায়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। দৃশ্যত যেন মন্দিরে পুজো দিতে এসেছেন! সকালের দিকে বুথে গিয়ে ভোট দেওয়ার এই ছবি স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। উল্লেখ্য, ভোটপর্বকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বুথ এলাকায় সাধারণ ভোটারদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

দক্ষিণ দিনাজপুর: বৃহস্পতিবার সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কুশমণ্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। কুশমণ্ডি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে ভোট দেন তিনি। পরনে সাদা পাঞ্জাবি, গেরুয়া উত্তরীয়। কপালে লাল তিলক।
প্রার্থীর বুথে পৌঁছানোর দৃশ্যটি ছিল বেশ নজরকাড়া। বিজেপি প্রার্থী এদিন খালি পায়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। দৃশ্যত যেন মন্দিরে পুজো দিতে এসেছেন! সকালের দিকে বুথে গিয়ে ভোট দেওয়ার এই ছবি স্থানীয় ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। উল্লেখ্য, ভোটপর্বকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বুথ এলাকায় সাধারণ ভোটারদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রার্থী নিজেই ভোট দিয়ে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
তাপস বলেন, “এখনও পর্যন্ত সব ঠিকই রয়েছে। তবে ভোট না শেষ হওয়া পর্যন্ত তো কিছু বলা যায় না। সক্কলকে অনুরোধ করব, আগে ভোটটা দিয়ে দেবেন, তারপর জলপানি! আমাদের কর্মীরা প্রচুর পরিশ্রম করেছেন। এখন ফল পাওয়ার আশা। “
