AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: অন্য লোকের সঙ্গে ঘনিষ্ঠ বিধবা মা! হাতেনাতে ধরতেই সোজা মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিল মেয়ে

Balurghat: ঘটনায় মহিলার দিদি বলেছেন, “ঘরে লোক নিয়ে এসেছিল। সেটা আমরা দেখতে পেয়ে ধরি। তারপর থানার হাতে দিয়ে দিয়েছি। এবার ওরা সংসার করুক। আমরা চাই আমাদের পাড়ার সঙ্গে যেন কোনও সম্পর্ক আর না রাখে ওরা।”

Balurghat: অন্য লোকের সঙ্গে ঘনিষ্ঠ বিধবা মা! হাতেনাতে ধরতেই সোজা মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিল মেয়ে
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2024 | 5:51 PM
Share

বালুরঘাট: বাবা মারা যেতেই অন্য পুরুষের সঙ্গে মায়ের সম্পর্ক। শেষ পর্যন্ত দু’জনকে হাতেনাতে পাকড়াও করল মেয়ে। তুলে দেওয়া হল পুলিশের হাতে। চাঞ্চল্যকর ঘটনা বালুরঘাটে। মহিলার বাড়ি বালুরঘাটে হলেও যে পুরুষের সঙ্গে তাঁকে ধরা হয়েছে তাঁর বাড়ি কালিয়াগঞ্জে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্বামী মারা যাওয়ার পরই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়েন ওই মহিলা। প্রায়ই রাতে লোকজন ঢুকত বলেও তাঁদের অভিযোগ। খবর গিয়েছিল মেয়ের কাছেও। সূত্রের খবর, মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে মহিলার ঘরে ঢুকতে দেখেই সতর্ক হয়ে যায় পাড়ার লোকজন। খবর যায় মেয়ের কাছেও। সকাল হতেই দু’জনকে হাতেনাতে পাকড়াও করা হয়। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

এদিকে সকালে পাকড়াও করার পর উত্তেজিত জনতা তাঁদের দু’জনকেই সোজা নিয়ে যায় মন্দিরে। সেখানে বিধবা ওই মহিলার সঙ্গে ওই ব্যক্তির বিয়েও দেওয়া হয়। গ্রামের এই কাণ্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। অনেকেই আবার এই কাজকে খাপ পঞ্চায়েতের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। 

যদিও ঘটনায় মহিলার দিদি বলেছেন, “ঘরে লোক নিয়ে এসেছিল। সেটা আমরা দেখতে পেয়ে ধরি। তারপর থানার হাতে দিয়ে দিয়েছি। এবার ওরা সংসার করুক। আমরা চাই আমাদের পাড়ার সঙ্গে যেন কোনও সম্পর্ক আর না রাখে ওরা।” মহিলার মেয়ে বলছেন, “ঘনিষ্ঠ অবস্থাতেই ওদের হাতেনাতে ধরেছি। অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম ধরার। শেষ পর্যন্ত পাড়ার লোকেদের তৎপরতায় ওদের ধরতে পেরেছি। ২০২৩ সালে বাবা মারা গিয়েছে। তারপর থেকে ওরা এসব করে যাচ্ছিল। এখন ওদের বিয়ে দেওয়া হয়েছে। এবার ওরা যা পারে করুক।” অন্যদিকে এ বিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “খবর পেয়ে দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” 

Follow Us