AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘আবাস’ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা! অভিযোগ দায়ের কাউন্সিলরের বিরুদ্ধে

Balurghat Housing Scam Allegation: ২০১৯ সালেও নীতা হাঁসদার বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠেছিল। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। অভিযোগ, সরকারি আবাস, সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন।

Balurghat: 'আবাস' পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা! অভিযোগ দায়ের কাউন্সিলরের বিরুদ্ধে
প্রতারিতরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2026 | 5:35 PM
Share

বালুরঘাট: সরকারি আবাস পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ফের বালুরঘাট পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নীতা হাঁসদার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন প্রতারিতরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রবিবার দুপুরে বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তিনজন বাসিন্দা বালুরঘাট থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অভিযোগ, গত প্রায় সাত-আট বছর ধরে নীতা হাঁসদার কোনও খোঁজ মিলছে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রের দাবি, ২০১৯ সালেও নীতা হাঁসদার বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠেছিল। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। অভিযোগ, সরকারি আবাস-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। সে সময় একাধিক ভুক্তভোগী পুরসভা ও পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিলেও অভিযোগের কোনও কার্যকর নিষ্পত্তি হয়নি বলে দাবি তাঁদের।

পরে পুরবোর্ডে প্রশাসনিক পরিবর্তনের পর নীতা হাঁসদা এলাকা ছেড়ে চলে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সাত-আট বছরে তাঁকে আর শহরে দেখা যায়নি। এছাড়া তিনি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত ছিলেন, সেখানেও দীর্ঘদিন ধরে আর যোগ দেননি বলেও জানা গিয়েছে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট