
কোথায় যাব, কোথায় যাওয়া যায়? নিমেষের মধ্যে বেড়ানোর ইচ্ছা বহুদিনের। একা। কোনও এক নির্জনে। নিরিবিলি নিরুপদ্রব এক জায়গায়। সুফলা বাংলার একরাশ আশীর্বাদ বর্ষিত হয়েছে এমন এক জায়গায়, যেখানে একটা গোটা দিন নিজের মতো করে কাটানোর স্বপ্ন রয়েছে। কর্পোরেট দুনিয়া থেকে এক ছুটে কোথাও যে শান্তির জায়গায় পালিয়ে যাব, তা প্রায় অসম্ভব। সেই সংসার, সন্তান, দিনের শেষে কী রান্না হবে, সকালে উঠে কী বাজার করা বাকি রয়েছে, বিকেলে টিউশন থেকে ছেলেকে কে নিয়ে আসবে, সব নিয়ে যেন একটা গোলকধাঁধার একগলা ঘোলা জলে ডুব দিয়ে বসে আছি। এই বেড়াজাল থেকে বের হতে হলে সচেষ্ট হওয়া খুব দরকার। কিন্তু নিজের জন্য সময়টা বের করা আজকের দিনে বেশ চ্যালেঞ্জিং। ঠাণ্ডা শিরশিরানিভাব এখনও আছে। গ্রামবাংলার পরিবেশও এখন বেশ মনোরম। হোমস্টে নিয়ে একটা-দুটো দিন কাটিয়ে আসার প্ল্যান রয়েছে। কিন্তু কাছেদূরে পালিয়ে যাওয়ার পথ বাতলে দিতে পারছেন না কেউ। সকালে গিয়ে আবার সন্ধ্যের পর বাড়ি চলে আসতে পারব, এমন জায়গা খুঁজে বের করাও হ্যাপা। চিড়িয়াখানা, দীঘা নয়,...