AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaushal Mahotsav: বাংলায় প্রথমবার বসছে ‘কৌশল মহোৎসব’, উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিসের মতো সংস্থায় হাজার হাজার চাকরির সুযোগ

Balurghat: ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ে পাশ করলেই সঙ্গে দেওয়া হবে নিয়োগপত্র। মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সহ প্রশাসনিক আধিকারিকরা।

Kaushal Mahotsav: বাংলায় প্রথমবার বসছে ‘কৌশল মহোৎসব’, উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিসের মতো সংস্থায় হাজার হাজার চাকরির সুযোগ
বালুরঘাটে বসছে কৌশল মহোৎসবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 7:05 PM
Share

বালুরঘাট: বাংলায় প্রথমবার ভারত সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে বসছে এই কর্মসংস্থান মেলা। শিক্ষিত যুবক যুবতীরা যাতে তাঁদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সরাসরি বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পান, তার জন্যই এই উদ্যোগ।

ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ে পাশ করলেই সঙ্গে দেওয়া হবে নিয়োগপত্র। মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সহ প্রশাসনিক আধিকারিকরা।

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বিকেলে বালুরঘাট স্টেডিয়ামে যান স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিরেক্টর ভি এস অরবিন্দ এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি। পরে তাঁরা সাংবাদিক বৈঠকও করেন। তাঁরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের ১০টি প্রান্তে ইতিমধ্যেই ‘কৌশল মহোৎসব’ আয়োজিত হয়েছে। এবার বাংলায় প্রথমবারের মতো এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

এই কৌশল মহোৎসবে অংশ নিচ্ছে উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ দেশের ৫০টিরও বেশি নামী সংস্থা। মেলায় সাত হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “গোটা দেশ থেকে নিয়োগকারী সংস্থা অংশ নিচ্ছে এই মেলায়।” ১০০-র বেশি সংস্থা স্টল দেবে বলে জানিয়েছেন তিনি। প্রায় এক কোটি যুবক-যুবতীকে আগামিদিনে এআই স্কিলের ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী