AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapan: চাষের জমিতে ফেলে ট্রাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো করা হয়েছে দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাংলার নৃশংসতা দেখে বিস্মিত দুঁদে কর্তারাও

Tapan: পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশি জেলায় সে ঘটনার কথা স্বীকার করেছে। এদিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে।Tapa

Tapan: চাষের জমিতে ফেলে ট্রাক্টরের রোটাভেটর দিয়ে টুকরো করা হয়েছে দেহ, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাংলার নৃশংসতা দেখে বিস্মিত দুঁদে কর্তারাও
ক্ষেতে মহিলার দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2024 | 3:03 PM
Share

বালুরঘাট: মাঠ থেকে উদ্ধার হয়েছিল হাড়গোড়। পরে জানা যায়, সেটি মহিলার হাড়গোড়। তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটাভেটার দিয়ে দেহাংশ টুকরো টুকরো করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান পুলিশের। এনিয়ে রবিবার দুপুরে বালুরঘাট পুলিশ অফিসে সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তরিয়ট এলাকায় মাঠ থেকে উদ্ধার হওয়া মহিলার হাড়গোড় উদ্ধার নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল। এই ঘটনায় একজন গ্রেফতার করা হয়েছে৷ তাঁর নাম সাদ্দাম সরকার। ট্রাকর দিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান। ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান, পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশি জেলায় সে ঘটনার কথা স্বীকার করেছে। এদিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে।

উল্লেখ্য, গত পরশু বিকেলে তপন ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে এক মহিলার পায়ের দেহাংশ সহ হাড়গোড় উদ্ধার হয়। অপরদিকে, এলাকা থেকে কিছু দূরে কার্তিকপুর পশ্চিম নিমপুর এলাকার সুলেখা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ তারিখে নিখোঁজ হন। পরিবারের লোকেরা জুতো দেখে ওই মহিলাকে শনাক্ত করেন। শনিবার মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তপন থানার পুলিশ তদন্তে নামে।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?