AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, পিপিই কিট পরে সহায়হীন বৃদ্ধের সৎকারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব

সুশীলবাবুর করোনা (COVID-19) উপসর্গ ছিল, তাই প্রতিবেশীরা এগিয়ে আসেননি তাঁর সৎকারে। দীর্ঘক্ষণ বাড়িতেই পড়ে ছিল ওই বৃদ্ধের মৃতদেহ।

রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, পিপিই কিট পরে সহায়হীন বৃদ্ধের সৎকারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব
নিজস্ব চিত্র।
| Updated on: May 22, 2021 | 6:35 AM
Share

দক্ষিণ দিনাজপুর: রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। সে নজিরই তৈরি হল তপন থানার শুকদেবপুর কাটাবাড়ি এলাকায়। ষাটোর্ধ্ব এক জ্বরের রোগীর মৃত্যুর পর দেহ সৎকারে এগিয়ে এল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পিপিই কিট পরে সহায় সম্বলহীন ওই বৃদ্ধের শেষকৃত্য করল তারা।

শুকদেবপুরের কাটাবাড়ি এলাকার বাসিন্দা সুশীল সরকার। বাড়িতে একাই থাকেন তিনি। গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার মারা যান তিনি। এদিকে যেহেতু সুশীলবাবুর করোনা উপসর্গ ছিল, তাই প্রতিবেশীরা এগিয়ে আসেননি তাঁর সৎকারে। দীর্ঘক্ষণ বাড়িতেই পড়ে ছিল ওই বৃদ্ধের মৃতদেহ। পরে এই খবর পৌঁছয় তপনের তৃণমূল নেতৃত্বের কাছে। এরপর স্থানীয় তৃণমূল নেতার উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় তৃণমূল কর্মীরাই পিপিই কিট পরে বৃদ্ধকে নিয়ে যান স্থানীয় শ্মশানে। সেখানেই তাঁর দাহকাজ হয়।

আরও পড়ুন: লকডাউন ভেঙে নদীর পাড়ে মদের আসর, ধৃত ৪

এ বিষয়ে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা কো-অর্ডিনেটর সুভাষ চাকি জানান, “ওই বৃদ্ধ বেশ কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। শুক্রবার তিনি বাড়িতেই মারা যান। এদিকে করোনা আতঙ্কের জেরে ওই বৃদ্ধের দেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেননি। খবর যায় তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস-সহ তপনের স্থানীয় তৃণমূল নেতাদের কাছে। এরপরই মৃতদেহ সৎকারের উদ্যোগ নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পিপিই কিট পরে দেহ সৎকার করেন তৃণমূল কর্মীরা।”

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি