AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Darjeeling Election Results 2026 LIVE: পাহাড়ে বিজেপির ল্যান্ডস্লাইড!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates:১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট। ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয় লাভ করে গোর্খা জনমুক্তি মোর্চা। তবে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিরাজ তামাং জিম্বা এই কেন্দ্র থেকে জয়ী হন।

Darjeeling Election Results 2026 LIVE: পাহাড়ে বিজেপির ল্যান্ডস্লাইড!
দার্জিলিং বিধানসভা কেন্দ্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 3:45 PM
Share

দার্জিলিং আসনের যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন এখানে…

বিকেল ৩টে ৪৩: দার্জিলিংয়ে জয়ী বিজেপি। ৩ সিটেই জয়ী বিজেপি। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং – ৩ কেন্দ্রেই জয়ী বিজেপি প্রার্থীরা।

দুপুর ১টা ২০ : দার্জিলিংয়ে এখনও এগিয়ে বিজেপির নমান রায়। মোট প্রাপ্ত ভোট ৩৩৫০১ । দ্বিতীয় স্থানে জনমুক্তি মোর্চার বিজয় কুমার রাই। মোট প্রাপ্ত ভোট ৩২৪১৩। ১০৮৮ ভোটে এগিয়ে বিজেপি। 

সকাল ১১ টা ০০ : তৃতীয় রাউন্ড শেষে দার্জিলিংয়ে এগিয়ে জনমুক্তি মোর্চার বিজয় কুমার রাই। ১৪৭৩৫টি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে বিজেপির নমান রায়। তিনি পেলেন ১০,৪১৭টি ভোট।

সকাল ৯ টা ৪২ : প্রথম রাউন্ড শেষে ৪৩১৩টি ভোট পেয়েছেন জনমুক্তি মোর্চার বিজয় কুমার রাই। ৩৮৯৮টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী নমান রায়।

সকাল ৮ টা ২০ : দার্জিলিং আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থী নমান রায়।

দার্জিলিং : পাহাড়ের রানি দার্জিলিং। পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। একইসঙ্গে পাহাড়ের রাজনীতিতেও অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দার্জিলিং জেলায় অবস্থিত দার্জিলিং বিধানসভা কেন্দ্র। দার্জিলিং লোকসভারই অন্তর্গত। এই কেন্দ্রটি গঠিত হয় ১৯৫১ সালে। অর্থনীতির মূল ভিত্তি চা ও পর্যটন। দার্জিলিঙের চা জগৎবিখ্যাত।

দার্জিলিংয়ের রাজনীতিতে দীর্ঘদিন ধরে পাহাড়ি আঞ্চলিক দলগুলির প্রভাব রয়েছে। বিশেষ করে গোর্খা জনমুক্তি মোর্চা এবং অন্যান্য পাহাড়ি সংগঠন পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বারবার রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে গোর্খাল্যান্ড আন্দোলনের মতো ইস্যু। প্রথম কয়েক দশক জুড়ে এই কেন্দ্র আধিপত্য ছিল অখিল ভারতীয় গোর্খা লিগের। ১৯৬২ থেকে ১৯৭৭-টানা ছ’টি নির্বাচনে জয়ী হয় দল। ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট। ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয় লাভ করে গোর্খা জনমুক্তি মোর্চা। তবে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিরাজ তামাং জিম্বা এই কেন্দ্র থেকে জয়ী হন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী কেশব রাজ শর্মাকে প্রায় ২১,৭২৬ ভোটে পরাজিত করেন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে দার্জিলিঙে প্রার্থী দেয়নি তৃণমূল। পাহাড়ে তিন আসনে এবার লড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দার্জিলিঙে লড়াই করছেন ‘মমতাপন্থী’ বলে পরিচিত অনীত থাপার দল। বিজেপির টিকিটে লড়াই করবেন নমান রায়।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের