AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Bengal Medical college: ছুটিতেও নেই, হাসপাতালেও নেই! ১৬ ‘নিখোঁজ’ ডাক্তারের ‘ঠিকানা’ জানাল কর্তৃপক্ষ

Siliguri: মেডিকেল কলেজ সূত্রে খবর, এই ষোলো জন মেডিক্যাল ডাক্তার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনুপস্থিত থাকলেও কলকাতা ও শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে নাকি তাঁদের দেখা মিলছে। এরপর তাঁদের কাছে নোটিস যেতেই অনুপস্থিতির জন্যে ছুটির আবেদন করতে বাধ্য হয়েছেন।

North Bengal Medical college: ছুটিতেও নেই, হাসপাতালেও নেই! ১৬ 'নিখোঁজ' ডাক্তারের 'ঠিকানা' জানাল কর্তৃপক্ষ
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 3:41 PM
Share

শিলিগুড়ি: চিকিৎসক ছুটি নেননি। ছুটির আবেদনও করেননি। কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে তাঁর খোঁজ মিলছে না। এমন ১৬ চিকিৎসকের তালিকা তৈরি করল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর তাঁদের অবিলম্বে হয় ছুটি নিতে নতুবা তাঁদের অনুপস্থিতির কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

মেডিকেল কলেজ সূত্রে খবর, এই ষোলো জন মেডিক্যাল ডাক্তার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনুপস্থিত থাকলেও কলকাতা ও শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে নাকি তাঁদের দেখা মিলছে। এরপর তাঁদের কাছে নোটিস যেতেই অনুপস্থিতির জন্যে ছুটির আবেদন করতে বাধ্য হয়েছেন।

প্রাক্তন ডিন এবং মেডিকেল কলেজের চিকিৎসক সন্দিপ সেনগুপ্ত বলেন, “মেডিক্যাল কলেজে আমরা যাঁরা রয়েছি তাঁরা শিক্ষক-চিকিৎসক। আমাদের দেখে প্রচুর পড়ুয়া শেখেন। তবে এটা দুর্ভাগ্যজনক ঘটনা। সরকারি চাকরি করতে হলে নিয়ম নির্দেশ মানতেই হবে। কিছু লোকের কান্ডকারখানায় আমাদের ঘাড়ে ফাঁকিবাজ তকমা লাগছে। আশা করি ওই চিকিৎসকেরা নিজেদের ভুল শুধুরে নেবেন।” চিকিৎসক সংগঠনের তরফে উৎপল বন্দোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, এটা প্রশাসনিক বিষয়। তবে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে স্বাস্থ্য প্রশাসন নিজেদের কাজে স্বচ্ছতা আনুক।

উল্লেখ্য, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে সম্প্রতি কড়া নির্দেশিকা জারি করে এনআরএস-ও। সরকারি মেডিক্যাল কলেজে বিনামূল্যে ওয়াইফাই (WIFI) আর ব্য়বহার করা যাবে না। অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীরা এবার থেকে বিনামূল্যে আর সরকারি হাসপাতালের এই ‘ফ্রি’ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করেছিল NRS  কর্তৃপক্ষ।

Follow Us
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?