AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIVE | Pitru Paksha, Mahalaya Amavasya 2026: ভোর থেকে গঙ্গার ঘাটগুলিতে ভিড়, বিকেলে মহালয়ার মেগা ইভেন্ট ইডেনে

Mahalaya Amavasya Pitrupaksha Rituals Live Updates in Bengali: প্রথা মেনে ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়েছে ভক্তদের ভিড়। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সাধারণ মানুষ। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড়। বাবুঘাট থেকে শুরু করে বাগবাজার...সর্বত্র একই ছবি।

LIVE | Pitru Paksha, Mahalaya Amavasya 2026: ভোর থেকে গঙ্গার ঘাটগুলিতে ভিড়, বিকেলে মহালয়ার মেগা ইভেন্ট ইডেনে
মহালয়া লাইভImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 10, 2026 | 8:00 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 10 Oct 2026 07:08 AM (IST)

    Mahalaya 2026: মহালয়ায় দুর্গাপুজোর উদ্বোধনে মেগা ইভেন্ট ইডেনে

    মহালয়ায় দুর্গাপুজোর উদ্বোধনে মেগা ইভেন্ট ইডেনে। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    রেড রোড থেকে ইডেন পর্যন্ত বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে।

    শোভাযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল।

    রেড রোডের মিছিলে থাকবে ছৌ নাচ থেকে ধুনুচি নাচ।

    বাজবে তিন হাজার ঢাক।

    ইডেনে জেলার লোকশিল্পের একাধিক স্টল থাকবে।

    থ্রি-ডি প্রোজেকশন, ড্রোন শো, লেজার শো-এর আয়োজন।

    একাধিক শিল্পীর লাইভ কনসার্ট হবে ইডেনে।

    জেলার ঐতিহ্যবাহী লোকনৃত্য প্রদর্শন, আতসবাজির শো-এর আয়োজন করা হয়েছে।

  • 10 Oct 2026 06:57 AM (IST)

    Mahalaya 2026: মহালয়া উপলক্ষে রেড রোডে বিশেষ অনুষ্ঠান

    মহালয়া উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। প্রায় ৭৫০ মিটার রাস্তা জুড়ে এই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন জেলার লোক সাংস্কৃতির পরিবেশনা তুলে ধরা হবে। মায়াবী আলোয় সেজে উঠেছে রেড রোড এবং সংলগ্ন এলাকা। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রেড রোডে তৈরি করা হয়েছে ২৩টি অস্থায়ী মঞ্চ। শিল্পীরাও ব্যস্ত শেষ মুহূর্তের মহড়ায়।

    পাশাপাশি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠানের। ইডেনের মেগা ইভেন্ট বড় পর্দায় দেখানোর ব্যবস্থাও থাকবে রেড রোডে। রেড রোড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • 10 Oct 2026 06:50 AM (IST)

    Mahalaya 2026: মহালয়ার ভোরে ঘাটে ঘাটে চলছে তর্পণ

    মহালয়ার ভোর থেকেই কলকাতার ঘাটগুলিতে উপচে পড়া ভিড়। চলছে তর্পণ। বাবুঘাট থেকে বাগবাজার…সর্বত্র একই ছবি।

    এদিকে, জেলায় জেলায় নদী ও গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের ভিড়।  পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় ভোর থেকেই শুরু হয়েছে তর্পণ।

Mahalaya Amavasya Pitrupaksha Rituals Live Updates in Bengali: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের শুরু। প্রথা মেনে ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়েছে ভক্তদের ভিড়। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সাধারণ মানুষ। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড়। বাবুঘাট থেকে শুরু করে বাগবাজার…সর্বত্র একই ছবি।

 

Published On - Oct 10,2026 6:42 AM

Follow Us