AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri News: বৃদ্ধার জমি দখলের অভিযোগ BJP নেতার নান্টুর বিরুদ্ধে, শঙ্কর শুনেই বললেন, ‘পদক্ষেপ হবে’

বৃদ্ধার দাবি, ১৯৯৯ সালের একটি বায়নার কাগজ দেখাচ্ছেন নান্টু পাল। কিন্তু বিক্রির কাগজ কই। তাছাড়া এত বছর পুরানো বায়নার কাগজ কি এত দিন বৈধ থাকে অন্যদিকে নান্টু পাল বলেন, "ওরা জমি ব্যাঙ্কে বন্ধক রেখে আমার মায়ের কাছে ১৯৯৯ সালে বায়না করেছিল। ব্যাঙ্কে কাগজ থাকায় জমি রেজিস্ট্রি হয়নি।"

Siliguri News: বৃদ্ধার জমি দখলের অভিযোগ BJP নেতার নান্টুর বিরুদ্ধে, শঙ্কর শুনেই বললেন, 'পদক্ষেপ হবে'
শঙ্কর ঘোষ, মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2026 | 1:48 PM
Share

শিলিগুড়ি: ক্ষমতায় আসার পর থেকেই ‘জনসংযোগ’ করেন পর্যটন মন্ত্রী  শঙ্কর ঘোষ (Sankar Ghosh)। মন্ত্রীর দরবারে এবার বিজেপির (BJP) জেলা নেতৃত্বের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ জমা দিলেন এক মহিলা। তবে, অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতা। আইন মেনেই পদক্ষেপ, বললেন মন্ত্রী শঙ্কর।

শিলিগুড়ির বাসিন্দা দ্বীপান্বিতা পাল। তাঁর অভিযোগ, শ্বশুরের একটি জমি রয়েছে। জমি ছিল। সেটি বন্ধক রেখে একটি ব্যাঙ্কে ঋণও চলছিল। শ্বশুরের মৃত্যুর পর তা পরিশোধ করেন তাঁরাই। কিন্তু দিন কয়েক আগে সেই জমিটি হঠাৎ নিজের বলে দাবি করেন বিজেপি নেতা নান্টু পাল। থানায় মিথ্যে অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি জমিটিতে থাকা গেটে লাগানো তালা ভেঙে নিজেদের আলাদা তালা লাগিয়ে দেন বিজেপি নেতা।

বৃদ্ধার দাবি, ১৯৯৯ সালের একটি বায়নার কাগজ দেখাচ্ছেন নান্টু পাল। কিন্তু বিক্রির কাগজ কই। তাছাড়া এত বছর পুরানো বায়নার কাগজ কি এত দিন বৈধ থাকে অন্যদিকে নান্টু পাল বলেন, “ওরা জমি ব্যাঙ্কে বন্ধক রেখে আমার মায়ের কাছে ১৯৯৯ সালে বায়না করেছিল। ব্যাঙ্কে কাগজ থাকায় জমি রেজিস্ট্রি হয়নি। ওখানেই আমার মা জন্মেছিলেন। আমি ওখানে স্মৃতিসৌধ করতে চাই। দরকারে বেশি দামে কিনতেও রাজি আছি। কিন্তু জমি দখল করিনি। বরং ওরাই অন্য কাউকে জমি বিক্রি করার চেষ্টা করছে। আমি পুলিশের কাছে গিয়েছি।”

গোটা অভিযোগ শোনার পর রাজ্যের মন্ত্রী বলেন, “অভিযোগ পেয়েছি। আইন মেনে নিরপেক্ষ পদক্ষেপ হবে।”

Follow Us