Siliguri News: গৌতমের প্রচারে পুরসভার গাড়ি, বোরো চেয়ারম্যানের সাফাই ‘নিয়ম জানি না’

আজ ছয় নম্বর ওয়ার্ডে প্রচারে যান গৌতম দেব। সেখানেই হাজির ছিলেন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান আলম খান। এরপর শুরু হয় মিছিল। মিছিলের পেছন পেছন ছিল পুরনিগমের গাড়িও। তাতে সরকারি বোর্ড আছে। আলম খানের সাফাই, নিয়ম জানি না। তাই পুরনিগমের গাড়ি নিয়ে প্রচারে এসেছি।

Siliguri News: গৌতমের প্রচারে পুরসভার গাড়ি, বোরো চেয়ারম্যানের সাফাই নিয়ম জানি না
ভোট প্রচারে গৌতমImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2026 | 5:12 PM

শিলিগুড়ি: ‘টক টু মেয়রের’ পর এবার ফের একবার শিলিগুড়ির বিদায়ী মেয়র গৌতম দেবের বিরুদ্ধে ফের বিধিভঙ্গের অভিযোগ। গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি নিয়েই প্রচারে বোরো চেয়ারম্যান। ক্যামেরা দেখে আবার সাফাই দিলেন, “নিয়ম জানি না।”

গত শনিবার কমিশনের নির্দেশ উপেক্ষা করেই পুরনিগমে গিয়ে আস্থায়ী কর্মীদের নিয়ে টিক টু নেয়র করেছিলেন তৃণমূল প্রার্থী নেয়র গৌতম দেব। যেহেতু ভোট ঘোষণা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখন গোটা রাজ্যের দায়িত্ব নির্বাচন কমিশনের ঘাড়ে। রাজ্যে লাগু রয়েছে আদর্শ আচরণ বিধি। তবে সেই বিধি নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে গৌতমের বিরুদ্ধে। আর আজ প্রার্থীর প্রচারে দেখা মিলল পুরনিগমের গাড়ির।

আজ ছয় নম্বর ওয়ার্ডে প্রচারে যান গৌতম দেব। সেখানেই হাজির ছিলেন কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান আলম খান। এরপর শুরু হয় মিছিল। মিছিলের পেছন পেছন ছিল পুরনিগমের গাড়িও। তাতে সরকারি বোর্ড আছে। আলম খান বলেন, “নিয়ম জানি না। তাই পুরনিগমের গাড়ি নিয়ে প্রচারে এসেছি।” কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন সিপিএম প্রার্থী কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি বলেন, “অশোকদা যখন মন্ত্রী ছিলেন কোনও দিনই তিনি আচরণ বিধি ভঙ্গ করেননি। অথচ এখন তৃণমূল বিজেপি সকলেই আচরণ বিধি ভঙ্গ করেন। কোনও নিয়মই মানেন না।”

এখানে উল্লেখ্য, শনিবার টক টু মেয়র এখনও চালানো নিয়ে বিতর্ক বাধে। দীর্ঘসময় ধরেই প্রতি শনিবার ‘টক টু মেয়র’ করেন গৌতম দেব। কিন্তু এখন ভোটের মুখে আদর্শ বিধি থাকায় তা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও, লিখিত নির্দেশ না থাকায় এদিন ছুটির দিনেও পুরসভায় গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়েই টক টু মেয়রে অংশ নেন গৌতম দেব।

 

Follow Us