Siliguri: এখনও ‘টক টু মেয়র’ চলছে শিলিগুড়িতে? গৌতম দেব বলেন…

Siliguri: অন্যদিকে, এদিন মহাবির স্থানে গীতাবিলি করেন শঙ্কর। 'টক টু মেয়র' নিয়ে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, "আমি কমিশনে ইমেল করেছি। বিধিভঙ্গ। কীভাবে এসব হচ্ছে? দ্রুত ব্যবস্থা নিক কমিশন।" আর গীতাবিলি নিয়ে শঙ্কর বলেন, "রাম আর রাবনের যুদ্ধ। আমি রামের পক্ষে। অধর্মের বিরুদ্ধে লড়ছি। অনাচারিরা এসব বলছেন।"

Siliguri: এখনও টক টু মেয়র চলছে শিলিগুড়িতে? গৌতম দেব বলেন...
গৌতম দেব Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 21, 2026 | 9:27 PM

শিলিগুড়ি: ভোট এসে গিয়েছে। মেয়র গৌতমের টক টু মেয়র বন্ধের নির্দেশ প্রশাসনের। লিখিত নির্দেশ না থাকায় পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে নিয়ে টক টু মেয়রে অংশ নিলেন গৌতম দেব।

দীর্ঘসময় ধরেই প্রতি শনিবার টক টু মেয়র করেন গৌতম দেব। কিন্তু এখন ভোটের মুখে আদর্শ বিধি থাকায় তা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও লিখিত নির্দেশ না থাকায় এদিন ছুটির দিনেও পুরসভায় গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়েই টক টু মেয়রে অংশ নেন গৌতম দেব। যদিও, বিতর্ক বুঝেই পুর কমিশনার এবং সচিব তাতে অংশ নেননি। তবে অন্য পুর আধিকারিকেরা তাতে অংশ নেন।

গৌতম দেব বলেন, “ওরা বন্ধ করতে বলছে। কিন্তু লিখিত নির্দেশ কই? তাও যদি বন্ধ করে দেয়, আমি নিজের সমাজ মাধ্যমে লাইভ করব।” অন্যদিকে, বিজেপি প্রার্থী শংকর ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, “ধর্মকে হাতিয়ার করে গীতাবিলি করছে শঙ্কর শুধু ধর্ম ধর্ম? প্রচারে কর্ম কোথায়?

অন্যদিকে, এদিন মহাবির স্থানে গীতাবিলি করেন শঙ্কর। ‘টক টু মেয়র’ নিয়ে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, “আমি কমিশনে ইমেল করেছি। বিধিভঙ্গ। কীভাবে এসব হচ্ছে? দ্রুত ব্যবস্থা নিক কমিশন।” আর গীতাবিলি নিয়ে শঙ্কর বলেন, “রাম আর রাবনের যুদ্ধ। আমি রামের পক্ষে। অধর্মের বিরুদ্ধে লড়ছি। অনাচারিরা এসব বলছেন।”

 

Follow Us