AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: পাকিস্তানি মহিলার সঙ্গে দিনের পর দিন চ্যাট! গ্রেফতার রাজবীর

Indian Army soldier arrested: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের ওই মহিলার সঙ্গে রাজবীরের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে দু'জনের মধ্যে কথোপকথন বাড়তে থাকে। বিষয়টি সামনে আসার পর সেনাবাহিনীর তরফে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়। পরবর্তীতে রাজবীরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।

Siliguri: পাকিস্তানি মহিলার সঙ্গে দিনের পর দিন চ্যাট! গ্রেফতার রাজবীর
গ্রেফতার সেনা জওয়ানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 11:31 AM
Share

শিলিগুড়ি: সামাজিক মাধ্যমে পাকিস্তানি মহিলার সঙ্গে যোগাযোগের অভিযোগ! গ্রেফতার সেনা জওয়ান রাজবীর। সামাজিক মাধ্যমে পাকিস্তানের এক মহিলার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জওয়ানের নাম রাজবীর। শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতারের পর পঞ্জাবে নিয়ে গিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের ওই মহিলার সঙ্গে রাজবীরের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে কথোপকথন বাড়তে থাকে। বিষয়টি সামনে আসার পর সেনাবাহিনীর তরফে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়। পরবর্তীতে রাজবীরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।

শুক্রবার রাজবীরকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের জন্য পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। পাকিস্তানি ওই মহিলার সঙ্গে রাজবীরের যোগাযোগের প্রকৃতি কী ছিল এবং কথোপকথনের সময় কোনও গোপন বা গুরুত্বপূর্ণ সামরিক তথ্য আদানপ্রদান হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জওয়ানের এই ধরনের আচরণ দেশের সুরক্ষার ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ, তা খতিয়ে দেখতে সর্বাত্মক তদন্ত চলছে।

Follow Us