AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Tamang: ১৫ বছর পর মদন তামাং হত্যা মামলায় নয়া মোড়, বেঙ্গালুরু থেকে পুরাণ বাহাদুরকে ধরল CBI

Madan Tamang: চার্জশিটে নাম ছিল এই পুরাণ বাহাদুরের। তবে ২০১৭ সাল থেকে বিচারপ্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকতেন না তিনি। আদালত তাঁকে তলব করলেও, হাজিরা দেননি তিনি।

Madan Tamang: ১৫ বছর পর মদন তামাং হত্যা মামলায় নয়া মোড়, বেঙ্গালুরু থেকে পুরাণ বাহাদুরকে ধরল CBI
| Edited By: | Updated on: Feb 06, 2025 | 8:21 PM
Share

দার্জিলিং: মদন তামাং হত্যা মামলায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে পুরাণ বাহাদুর নামে ওই অভিযুক্তকে। ২০১০ সালে পাহাড়ে খুন হয়েছিলেন অখিল ভারতীয় গোর্খা লিগের তৎকালীন প্রেসিডেন্ট মদন তামাং। অভিযুক্তদের নাম সামনে আসার পরই পালিয়ে যান এই পুরাণ বাহাদুর। তিনি দার্জিলিং ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে থাকতে শুরু করেন বলে সিবিআই সূত্রে খবর।

বৃহস্পতিবার, বেঙ্গালুরুর আনেকাল তালুকা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। ২০১১ সালে এই হত্যা-মামলার তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটে নাম ছিল এই পুরাণ বাহাদুরের। তবে ২০১৭ সাল থেকে বিচারপ্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকতেন না তিনি। আদালত তাঁকে তলব করলেও, হাজিরা দেননি তিনি। এরপর তাঁর বিরুদ্ধে ওয়ারান্ট জারি হয়। গোপন সূত্রে সিবিআই-এর কাছে খবর যায়, ওই ব্যক্তি আছেন বেঙ্গালুরুতে। সেই তথ্যের উপর ভিত্তি করে এদিন পুরাণ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে।

২০১০ সালের মে মাসে সভা করতে গিয়ে রাস্তার উপর খুন হতে হয় মদন তামাং-কে। অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে নিকল তামাংকে গ্রেফতার করা হয়। পরে সেই হত্যাকাণ্ডে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। সিবিআই-এর পেশ করা চার্জশিটে নাম ছিল বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, বিনয় তামাংদের।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত