AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2026: পড়ে ক্লাস টুয়েলভে, প্রাপ্তির হাতেই কুমোরটুলিতে তৈরি হচ্ছে একের পর এক প্রতিমা

Siliguri: কুমারটুলিতে প্রতিমাকে গয়না পড়ানোর কাজ করেন শিপ্রা পাল ও সরস্বতী পাল। প্রতিদিন নানা গয়না নিয়ে সকাল থেকে একের পর এক প্রতিমাকে গয়না পড় সাজান তারা। শিপ্রা জানান, মুর্তি বানান ছেলেরা। আমরা চোঁখ আকি। গয়না পড়িয়ে সাজাই। আমরাও সিদ্ধহস্ত এই কাজে। দেখে দেখেই শিখেছি বিয়ের পর।

Durga Puja 2026: পড়ে ক্লাস টুয়েলভে, প্রাপ্তির হাতেই কুমোরটুলিতে তৈরি হচ্ছে একের পর এক প্রতিমা
দুর্গাপুজোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 10, 2026 | 7:54 PM
Share

শিলিগুড়ি: কে বলে মেয়েরা কুমারটুলিতে প্রতিমা গড়ে না? কলকাতার পর এবার শিলিগুড়িতেও কুমারটুলিতে জয় জয়াকার মেয়েদেরই। পুরুষদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা গড়ছেন মেয়েরা। কেউ রং-তুলি ধরেছেন। কেউ আবার গয়না পড়িয়ে সাজিয়ে তুলছেন দুর্গা প্রতিমা।

দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রাপ্তি। ছোট থেকে ছবি আঁকত। গত তিন বছর ধরে পূজা এলেই কুমারটুলিতে ছুট লাগান প্রাপ্তি। তাঁর দাবি, বাস্তবতায় মেয়েরা রাঁধে। চুলও বাঁধে। তাই ভালোবাসার টানেই আজকের প্রজন্ম হয়েও পূজার আগে রং-তুলির টানে মৃন্ময়ী মুর্তিক্র জীবন্ত করে তোলেন প্রাপ্তি। তার কথায় , উপার্জনও হয়। আর ভালবাসা থাকলে তাগিদ অনুভব করেই আসি কুমারটুলিতে।

কুমারটুলিতে প্রতিমাকে গয়না পড়ানোর কাজ করেন শিপ্রা পাল ও সরস্বতী পাল। প্রতিদিন নানা গয়না নিয়ে সকাল থেকে একের পর এক প্রতিমাকে গয়না পড় সাজান তারা। শিপ্রা জানান, মুর্তি বানান ছেলেরা। আমরা চোঁখ আকি। গয়না পড়িয়ে সাজাই। আমরাও সিদ্ধহস্ত এই কাজে। দেখে দেখেই শিখেছি বিয়ের পর।

শিপ্রা বলেন, “আমি ক্লাস টুয়েলভে পড়ি। আমি পড়াশোনা করি। মেয়েরা সব করে এখন। মায়ের মূর্তি বানানো থেকে রং করা সব করি। মেয়েরা এখন সব করে।”

Follow Us