Siliguri: পরিত্যক্ত গ্যারেজে গাড়ি ফেলে পালিয়েও লাভ হল না, গ্রেফতার পেট্রল পাম্পের মালিকের ছেলে

Siliguri: শিলিগুড়ির সেভক রোডে একটি পেট্রল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে পুলিশ অবশেষে গ্রেফতার করেছে। এদিন তাকে আদালতে পেশ করা হবে।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মদ্যপ অবস্থায় দু'জনকে প্রবল গতিতে ধাক্কা মারার পর পালিয়ে যান অভিযুক্ত। তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি সারাই করতে একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। বিভিন্ন গ্যারেজে নজর রেখেই পুলিশ ঘাতক গাড়ির সন্ধান পায়। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Siliguri: পরিত্যক্ত গ্যারেজে গাড়ি ফেলে পালিয়েও লাভ হল না, গ্রেফতার পেট্রল পাম্পের মালিকের ছেলে
গ্রেফতার অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2026 | 5:38 PM

শিলিগুড়ি:  শিলিগুড়িতে ‘হিট আন্ড রান’ মামলায় গ্রেফতার পেট্রল পাম্প মালিকের ছেলে। গভীর রাতে পাবে পার্টি থেকে ফেরার পথে গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে প্রচণ্ড গতিতে চলতে গিয়ে দু’জনকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনায় শঙ্কর ছেত্রী আহত হন এলাকারই এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই যুবকের মৃত্যু হয়। গত ক’দিন ধরেই এই ঘটনা নিয়ে হইচই চলছিল  শিলিগুড়ি শহরে। পুলিশের ওপর চাপ বাড়ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির সেভক রোডে একটি পেট্রল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে পুলিশ অবশেষে গ্রেফতার করেছে। এদিন তাকে আদালতে পেশ করা হবে।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মদ্যপ অবস্থায় দু’জনকে প্রবল গতিতে ধাক্কা মারার পর পালিয়ে যান অভিযুক্ত।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি সারাই করতে একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। বিভিন্ন গ্যারেজে নজর রেখেই পুলিশ ঘাতক গাড়ির সন্ধান পায়। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত হলেই এলাকায় মত্ত ও মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাতে তিক্ত স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ডিসিপি সামসুদ্দিন আহমেদ বলেন, “গত ১৮ তারিখ রাত সাড়ে বারোটা নাগাদ একটা গাড়ি দ্রুত গতিতে এসে পানিট্যাঙ্কি মোড়ের কাছে ধাক্কা মারে। একটি ছেলের মৃত্যু হয়। একজন তরুণী আশঙ্কাজনক। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আমরা একটা লিড পাই। তারপর একটা গ্যারেজ থেকে ঘাতক গাড়ি বাজেয়াপ্ত করি। পরে গাড়িমালিককে শনাক্ত করে গ্রেফতার করি।”