AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holi Dhamaka: হোলির ধামাকা অফার! ১০ টাকার লটারি জিতলেই জোড়া খাসি, বিলিতি মদ সঙ্গে…

Siliguri: ক্লাবটির নাম 'সবাই ভালো, আমরা খারাপ'। মাত্র দশ টাকা মূল্যে বিক্রি হচ্ছে লটারির টিকিট। উদ্যোক্তাদের দাবি, টিকিট নাকি ইতিমধ্যেই মুড়ি-মুড়কির মত বিক্রি হয়ে গিয়েছে।

Holi Dhamaka: হোলির ধামাকা অফার! ১০ টাকার লটারি জিতলেই জোড়া খাসি, বিলিতি মদ সঙ্গে...
হোলির সুপার ধামাকা অফার (গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস)
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 6:41 PM
Share

শিলিগুড়ি: লটারির টিকিট তো অনেকেই কেনেন। কারোর-কারোর আবার নেশাও রয়েছে। অনেক সময় খবরে উঠে আসে লটারি কেটে কোটি-কোটি টাকা জিতেছেন বিভিন্ন ব্যক্তি। লটারির নাম শুনলে অন্তত পুরস্কার হিসেবে বিশাল অঙ্কের টাকার কথাই মাথায় আসে। তবে নাহ! শিলিগুড়ির একটি ক্লাবের পুরস্কার কিন্তু এমনটা নয়। একটু ব্যতিক্রম। আর তাদের এই পুরস্কারের ধরন দেখেই চোখ কপালে গ্রাহকদের।

শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকায় লটারির আয়োজন করা হয়েছে। কিন্তু তার পুরস্কার হিসেবে কোনও নগদ অর্থ দেখা গেল না। তাহলে কী ছিল পুরস্কার? জানা গিয়েছে, লটারি জিতলেই মিলবে জোড়া খাসি। আর কেউ যদি লটারি জিততে নাও পারেন, তাঁরও দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি খাসি। এছাড়াও, তৃতীয়-চতুর্থ-পঞ্চম-সপ্তম পুরষ্কার হিসেবে রয়েছে বিলিতি মদ। আর পেটি-পেটি বিয়ার! এই পুরস্কার পেতেই এখন ভিড় করেছেন প্রত্যেকে।

Lottery

লটারির টিকিট(নিজস্ব ছবি)

ক্লাবটির নাম ‘সবাই ভালো, আমরা খারাপ’। মাত্র দশ টাকা মূল্যে বিক্রি হচ্ছে লটারির টিকিট। উদ্যোক্তাদের দাবি, টিকিট নাকি ইতিমধ্যেই মুড়ি-মুড়কির মত বিক্রি হয়ে গিয়েছে। লটারির প্রধান আকর্ষনই হল বিলিতি পানীয়। আর সেই কারণে রীতিমত হটকেকের মত বিক্রি হচ্ছে এই টিকিট। উদ্যোক্তা সমীর রায়ের দাবি, ‘ইতিমধ্যে আমাদের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অবিক্রিত টিকিট আর একটাও নেই। দোলের আগে পরিকল্পনা মাফিক এই লটারির আয়োজন করেছি আমরা।’ সমীরবাবুর দাবি, এখন ডান-বাম নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দলের সদস্যরাই পাড়ার বাসিন্দা হিসেবে লটারির টিকিট কেটেছেন।

যদিও, এলাকাবাসীদের একাংশ মেনে নিতে পারেনি এই উদ্যোগকে। ক্ষোভের সঞ্চার হয়েছে তাঁদের মধ্যে। প্রত্যেকের দাবি, এতদিন লটারির মাধ্যমে জিতলে খাওয়ার মিলত। কিন্তু এবার হোলির আগে এই লটারিতে জিতলে বিলিতি পানীয় দেওয়া হবে। জেলা তৃণমূলের মুখপত্র বেদব্রত দত্ত বলেন, ‘কে কোন দলের সদস্য বলতে পারব না। তবে দ্বিধাহীন ভাবে বলতে পারি এ আমাদের সামাজিক অবক্ষয়। এর নিন্দা করছি।’

আরও পড়ুন: Kandi Accident: গোটা রাত বাড়ি ফেরেননি ছেলেরা, ভোরের আলো ফুটতেই ৪ জনের অবস্থা দেখে চমকে গেলেন প্রতিবেশী

আরও পড়ুন: Kunal Ghosh: শুভেন্দুর সঙ্গে ডাইনোসরের তুলনা টেনে কুণাল বললেন, এরপর…

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.