Domkal Election Result 2026 LIVE: মোস্তাফিজুরই শূন্য থেকে জমি দিলেন বামদের!

West Bengal Assembly Election Results 2026 LIVE Counting and Updates: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকলের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন আসে। দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জফিকুল ইসলাম এই আসনে জয়ী হন। তিনি ১২৭,৬৭১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম)-এর মহম্মদ মোস্তাফিজুর রহমানকে বিপুল ব্যবধানে পরাজিত করেন।

Domkal Election Result 2026 LIVE: মোস্তাফিজুরই শূন্য থেকে জমি দিলেন বামদের!
ডোমকল বামেদের মুখে হাসি ফোটাবে?Image Credit source: TV9 Bangla

| Edited By: বৈশালী পাল

May 04, 2026 | 7:49 PM

এই মুহূর্তে দেখুন ডোমকলের ফল…

সন্ধ্যা ৭ টা: ১৬৩৯৭ ভোটে জয়ী ডোমকলের সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান।

দুপুর ১টা ১০ : ৬ষ্ঠ রাউন্ড শেষে সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান এর প্রাপ্ত ভোট ৩৬৬৮১। সিপিআইএম প্রার্থী এগিয়ে ৯৮১০ ভোটে। তৃণমূলের হুমায়ুন কবিরের প্রাপ্ত ভোট ২৬৮৭১।

দুপুর ১২টা ১০ : চতুর্থ রাউন্ড শেষে ৮৩৫৭ ভোটে এগিয়ে ডোমকলের সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান ।

সকাল ১০টা ৩৫ : ডোমকলে ২৮১৪ ভোটে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ মোস্তাফিজুর রহমান।

ডোমকল: মুর্শিদাবাদ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল ডোমকল। এটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ডোমকলের ফল নিয়ে এবার আশাবাদী বামেরা। ভোটের ঠিক আগেই তৃণমূল ছেড়ে অনেকে সিপিএমে যোগ দিয়েছেন। এই কেন্দ্র কি বামেদের রক্তক্ষরণ আটকাবে?

ভারতের সীমানা নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ৭৫ নম্বর এই বিধানসভা কেন্দ্রটি ডোমকল সমষ্টি উন্নয়ন ব্লকের আজিমগঞ্জগোলা, ভগীরথপুর, ডোমকল, গড়াইমারি, গরিবপুর, ঘোড়ামারা, জিতপুর, যুগিন্দা, জুড়ানপুর, মধুরকুল, রায়পুর ও সারংপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ডোমকল বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত বর্ণময়। ১৯৬৭ সালে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ সময় এটি বামপন্থীদের বিশেষ করে সিপিআই(এম)-এর দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল। সিপিআই(এম)-এর প্রখ্যাত নেতা আনিসুর রহমান ১৯৯১ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে মহম্মদ আব্দুল বারি এই কেন্দ্রের দীর্ঘকালীন বিধায়ক ছিলেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকলের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন আসে। দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জফিকুল ইসলাম এই আসনে জয়ী হন। তিনি ১২৭,৬৭১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম)-এর মহম্মদ মোস্তাফিজুর রহমানকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। দুর্ভাগ্যবশত, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর বিধায়ক জফিকুল ইসলামের অকাল প্রয়াণের ফলে বর্তমানে এই পদটি শূন্য রয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই অঞ্চলটি তার তীব্র রাজনৈতিক লড়াই এবং উচ্চ ভোটদানের হারের জন্য রাজ্যের রাজনীতিতে বিশেষভাবে পরিচিত।

ডোমকলে প্রার্থী কারা?

কংগ্রেস- বেগম সাহানাজ

বিজেপি- নন্দদুলাল পাল

তৃণমূল- হুমায়ুন কবীর

সিপিএম-মহম্মদ মোস্তাফিজুর রহমান

Follow Us