AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ex TMC MLA: প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, গাড়ি সোজা নেমে গেল পুকুরে

Sandeshkhali Accident: মৃত দুজনের দেহ উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাড়ির চালকের কী অবস্থা, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ভিড় করেছেন প্রচুর মানুষ। ন্যাজাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Ex TMC MLA: প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, গাড়ি সোজা নেমে গেল পুকুরে
পুকুরে নেমে গেল গাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2026 | 3:06 PM
Share

সন্দেশখালি: প্রাক্তন বিধায়কের (Ex MLA) গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই টোটো যাত্রীর। আহত হয়েছেন আরও দুজন। শুধু তাই নয়, ঘাতক স্করপিও গাড়িটি সোজা ছিটকে পড়ে যায় পুকুরে। এটি সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাজাট থানার পুলিশ।

বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায়। সেখানে যথেষ্ট চওড়া রাস্তা আছে বলেই জানা গিয়েছে। তারপরও কীভাবে টোটোর সঙ্গে স্করপিও-র ধাক্কা গেলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ওই গাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো। শিক্ষকতার কাজে স্কুলে ছিলেন তিনি। ডাক্তার দেখাতে যাবেন বলে চালককে গাড়ি নিয়ে স্কুলে যেতে বলেছিলেন। সেই গাড়ি নিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টের পুলিশ আধিকারিকরা।

এই বিষয়ে সুকুমার মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি স্কুলে ছিলাম। হাসপাতালে যাব বলে গাড়ি নিয়ে আসতে বলি। দুটো টোটো রেষারেষি করছিল, সেই সময় এই ঘটনা ঘটেছে। অ্যাক্সিডেন্ট হলে তো আমাদের কিছু করার থাকে না। তবে মৃতদের পরিবারের পাশে আছি। লোক পাঠিয়ে দিয়েছি।”

ওই গাড়ির চালকের কী অবস্থা, তা এখনও স্পষ্ট নয়। মৃত টোটো যাত্রীদের দেহ উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। তাঁদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রশ্ন উঠেছে, এটা কি নিছকই দুর্ঘটনা? গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিজেপি বিধায়ক সনৎ সর্দার জানিয়েছেন, গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। টোটোতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আরও দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক।

Follow Us
শিব-দুর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
শিব-দুর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি