AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গ ভাতা নির্ভর হয়ে গিয়েছে, আত্ম-নির্ভর করতে হবে: শুভেন্দু

Purba Medinipur: তিনি বলেন, "দুটো কাজ করব না। ৩৪ বছরের বাম আমলে ধর্মঘট, তালা লাগানো আর ম্যানেজমেন্টকে শারীরিকভাবে হেনস্থা করা হত। এই কারণে ৫০ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গেছে সেই সময়। আর শেষ ১৫ বছরে, সবচেয়ে খারাপ জমি নীতি,সিন্ডিকেট রাজ থাকার জন্য কোনও শিল্প এখানে আসেনি। আমরা ৩৪ ও ১৫ বছরের দুটো বেরিয়ে আসব।"

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গ ভাতা নির্ভর হয়ে গিয়েছে, আত্ম-নির্ভর করতে হবে: শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2026 | 2:18 PM
Share

কলকাতা: রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। হলদিয়া থেকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে ফেনল প্ল্যান্টের উদ্বোধন করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী এ দিন কী কী বলেছেন, একনজরে…

শুভেন্দু অধিকারী: আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলব, আপনি ITI-এ যান। কী কী লাগবে দেখুন। আমি একদিন গিয়েছিলাম। দেখলাম বাংলার ছেলে-মেয়েরা বেশি ছিল। একজন আবার জানাল আগরতলা থেকে এসেছে। নিশ্চয়ই আমরা তো গর্বিত ভারতীয়। এখানে কোনও রাজ্যের সীমার বাউন্ডারি থাকবে না। এই প্ল্যান্টের মধ্য দিয়ে আত্মনির্ভর হয়েছি। পশ্চিমবঙ্গ ভাতা নির্ভর হয়ে গিয়েছে। তাই তাকে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। আমি ওঁকে বলছিলাম, কলকাতায় বেশি থাকতে হবে।

শুভেন্দু অধিকারী: দুটো নতুন প্ল্যান্টের ঘোষণা করছি। হলদিয়ায় পেপসির নতুন প্ল্যান্ট হবে। ৫০ একর জমিতে IOCL-কে জমি দিচ্ছি। এক বছরের মধ্যেই হলদিয়াতে গ্রোথ বাড়বে।

শুভেন্দু অধিকারী: হলদিয়াতে আমার শ্রমিক বন্ধুরা মাঝে মধ্যে দুর্ঘটনায় পড়েন। প্রাইমারি মেডিক্যাল ট্রিটমেন্ট পান না। হলদিয়াতে ৫০ বেডের ট্রমা সেন্টার খুলব। সঙ্গে থাকবে বার্ন ইউনিট।

শুভেন্দু অধিকারী: দুটো কাজ করব না। ৩৪ বছরের বাম আমলে ধর্মঘট, তালা লাগানো আর ম্যানেজমেন্টকে শারীরিকভাবে হেনস্থা করা হত। এই কারণে ৫০ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গেছে সেই সময়। আর শেষ ১৫ বছরে, সবচেয়ে খারাপ জমি নীতি,সিন্ডিকেট রাজ থাকার জন্য কোনও শিল্প এখানে আসেনি। আমরা ৩৪ ও ১৫ বছরের দুটো বেরিয়ে আসব। জনগণের সরকার, শিল্পের জন্য উপযুক্ত সরকার তৈরি করব।

শুভেন্দু অধিকারী: পুজো শেষ হলেই ক্যাম্পা কোলার অনুষ্ঠানে দেখা হবে। এক বছরের মধ্যে দেখবেন পশ্চিমবঙ্গ বিনিয়োগকারীদের ঠিকানা হতে পারে।

Follow Us
শিব-দূর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
শিব-দূর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি