AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: মহুয়া মৈত্রের মামলায় একদিনের মধ্যে শাহের মন্ত্রককে যুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Mahua Moitra Case: বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলায় যুক্ত করতে হবে। এদিন আদালতে মহুয়া মৈত্রের তরফে অভিযোগ জানানো হয়, নির্দেশের পরেও সবসময়ের জন্য পিএসও পাচ্ছেন না সাংসদ মহুয়া মৈত্র।

Calcutta High Court: মহুয়া মৈত্রের মামলায় একদিনের মধ্যে শাহের মন্ত্রককে যুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের
মহুয়া মৈত্রের মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2026 | 3:04 PM
Share

কলকাতা: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সংসদীয় এলাকায় গেলেই যাতে তাঁর সঙ্গে কখনও ডিম ছোড়া হয়েছে, কখনও স্লোগান দেওয়া হয়েছে মহুয়াকে। সেই সব অভিযোগের কথা শুনে হাইকোর্ট নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (Home Ministry) যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলায় যুক্ত করতে হবে। এদিন আদালতে মহুয়া মৈত্রের তরফে অভিযোগ জানানো হয়, নির্দেশের পরেও সবসময়ের জন্য পিএসও পাচ্ছেন না সাংসদ মহুয়া মৈত্র।

জানা গিয়েছে, এক্স ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়ার কথা মহুয়া মৈত্রের। আদালতের নির্দেশ মহুয়া যখনই নিজের সংসদীয় এলাকায় যাবেন, তখন তিনি ব্যক্তিগত নিরাপত্তা পাবেন। যদিও আদালতে মহুয়ার আইনজীবী অর্ক নাগ জানান, খাতায় কলমে পিএসও দেওয়ার কথা থাকলেও মহুয়ার সঙ্গে সবসময় থাকেন না। এই সংক্রান্ত হলফনামা জমাও দেওয়া হয়েছে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আদালতে বিষয়টি জানাতে হবে, প্রয়োজনে পিএসও পরিবর্তন করতে হবে।

নিজের কেন্দ্রে গেলেই ডিম, আলু, পাথর ছোড়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মহুয়া। নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী। গাড়ির সামনে কালো পতাকা হাতে শুয়ে পড়ে পথ অবরোধেরও চেষ্টা করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া।

Follow Us
শিব-দুর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
শিব-দুর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি