AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: হাটেই ভাঙল হাঁড়ি! ভরা বাজারে পরপর দোকানদারদের চলল কান ধরে ওঠবস, শাস্তি দিলেন খোদ…

Birbhum: আর সাধারণের এই এড়িয়ে যাওয়া মানসিকতারই সুযোগ নিয়ে থাকেন একাংশের অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবারও ঠিক এমনটাই ঘটল। হাটে হাঁড়ি ভাঙল অসাধু ব্যবসায়ীদের।

Birbhum: হাটেই ভাঙল হাঁড়ি! ভরা বাজারে পরপর দোকানদারদের চলল কান ধরে ওঠবস, শাস্তি দিলেন খোদ...
কান ধরে ওঠবস দোকানীরImage Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 13, 2025 | 10:00 PM
Share

বীরভূম: সর্বক্ষণ ছুটে চলা জীবনের দরুন এখন কতই বা মানুষের হাতে সময় থাকে রেঁধে খাওয়ার? যুগের চাহিদায় বেশির ভাগ কর্মরত মানুষকেই নির্ভর করতে হয় দোকানে তৈরি খাবারের উপর। নিত্যদিনই সকালের চা-টা থেকে রাতের রুটি-তরকারি অনেকেই খেয়ে থাকেন বাইরেই। কিন্তু এই বাইরে খাওয়ার জেরে কতটাই বা নজর দেওয়া হয় খাবারের গুণমানের উপর? খেতে ভাল হলেই কেউ কি আর দেখেন আদৌ সেটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি কি না?

আর সাধারণের এই এড়িয়ে যাওয়া মানসিকতারই সুযোগ নিয়ে থাকেন একাংশের অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবারও ঠিক এমনটাই ঘটল। হাটে হাঁড়ি ভাঙল অসাধু ব্যবসায়ীদের। ঠকিয়ে অস্বাস্থ্যকর জিনিস দিয়ে খাবার তৈরির ফল ভুগল তারা। একজনকে তো আবার ভরা বাজারেই করতে হল ওঠবস।

ঘটনা বীরভূমের আহমদপুরের। সেখানে সাত সকালে অভিযানে বেরিয়ে ছিল খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। আর তাতেই ধরা পড়ল একের পর এক গাফিলতি। কারওর দোকানে মিলল বাসি খাবার, কারওর আবার পচা। কেউ কেউ তো খাবারে ইন্ড্রাস্টিয়াল রঙের ব্যবহার করছেন।

এদিন বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখানেই কয়েকটি বিরিয়ানির দোকানে বাসি মাংসের হদিশ পান আধিকারিকরা। মিষ্টির দোকানে মেলে বাসি জিলিপি, সিঙারা ও পচা মিষ্টিও। শাস্তি হিসাবে বেশ কয়েকজন দোকানদারকে ভরা বাজারেই কান ধরে ওঠবস করান তারা। পাশাপাশি, যাদের লাইসেন্স নেই, তাদের সময়সীমা বেঁধে লাইসেন্স তৈরির নির্দেশ দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর