AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asit Mazumdar: প্রথমে আটক, এবার গ্রেফতার অসিত মজুমদার, কী অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে?

Asit Majumdar Arrested in Chinsurah: অভিষেকের উপর হামলার প্রতিবাদে মাঝ রাস্তায় অসিতের নেতৃত্বে বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অসিত নিজেও রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেইসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ।

Asit Mazumdar: প্রথমে আটক, এবার গ্রেফতার অসিত মজুমদার, কী অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে?
অসিত মজুমদারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2026 | 5:42 PM
Share

চুঁচুড়া: রাজ্যে পালাবদলের পর থেকে অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ। একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলরকে (TMC Councillor) গ্রেফতার করা হচ্ছে। এবার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে (Asit Majumdar) গ্রেফতার করল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অসিত মজুমদার-সহ মোট ১০ তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

অসিত মজুমদারের বিক্ষোভ

শনিবার চুঁচুড়ার পিপুল পাতিতে কর্মসূচি ছিল অসিত মজুমদারের। নিত্যনৈমিত্তিক জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে দলের নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভে বসেন বিধায়ক। তবে অভিষেকের উপর হামলা হতেই পরে বিক্ষোভের ইস্যু বদলে যায়। তারপরই অভিষেকের উপর হামলার প্রতিবাদে মাঝ রাস্তায় অসিতের নেতৃত্বে বসে পড়েন তৃণমূল কর্মীরা। অসিত নিজেও রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেইসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশকে ধাক্কাও দেওয়া হয় বলে অভিযোগ।

গ্রেফতার অসিত-সহ ১০

পুলিশ সূত্রে খবর,এই ঘটনায় প্রথমে অসিত মজুমদারকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। এছাড়া গ্রেফতার করা হয়েছে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ,ভাইস চেয়ারম্যান পার্থ সাহা,কাউন্সিলর রঞ্জন রাহা,নির্মল চক্রবর্তী,সমীর সরকার সহ মোট দশজন তৃণমূল কর্মী। অসিত মজুমদারের দাবি, গতকাল প্রতিবাদ করার পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Follow Us