CM Suvendu Adhikari: শুভেন্দুর হাত ধরে বক্সায় বাঘের রিইন্ট্রোডাকশন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা একটি তিন বছরের রয়্যাল বেঙ্গল বাঘিনীকে ছাড়লেন।
মুখ্যমন্ত্রীর হাত ধরে বক্সায় বাঘের রিইন্ট্রোডাকশন,ফিরছে উত্তরবঙ্গের ব্যাঘ্রপ্রকল্প।
বৃহস্পতিবার বক্সা টাইগার রিজার্ভে যান কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
02 Oct 2026 12:32 PM (IST)
Gyanesh Kumar Protest: আটক এম এ বেবি
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের দুই প্রান্ত দুই কর্মসূচিতে উত্তাল। যন্তর মন্তরে চলছে ব্যাপক ধরপাকড়।
জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনে এম এ বেবিকেও আটক করল দিল্লি পুলিশ।
আটক করে বাসে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সৃজন ভট্টাচার্যদেরও। বাসের ভিতর থেকেই ভিডিয়ো বার্তা সৃজনের
02 Oct 2026 10:57 AM (IST)
CJP Abhijeet Dipke: প্রতিবাদ কর্মসূচির আগে থানায় অভিজিৎ দীপকে
২ অক্টোবর প্রতিবাদ কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। তার আগে কিছুক্ষণের জন্য আটক করা হল সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের মেরিন ড্রাইভে প্লাকার্ড হাতে দেখা যায় তাঁকে। সেখান থেকেই দীপকেকে আটক করা হয়।
প্রধানমন্ত্রীর দফতরের (PMO) ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে রাজ্য প্রশাসনিক সদর দফতর নবান্নে ঢুকে তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার করা হল আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের এক মহিলাকে। পুলিশ সূত্রে খবর, আগে থেকে সাক্ষাতের সময় নিয়ে নবান্নে আসেন দিল্লির বাসিন্দা আকাঙ্ক্ষা। সেখানে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ও দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করে নিজেকে PMO-র অফিসার দাবি করেন এবং বেশ কিছু প্রশাসনিক তথ্য জানতে চান। তবে তাঁর কথাবার্তা ও হাবভাবে সন্দেহ জাগায় আধিকারিকরা তৎপর হন।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। সকালে থেকে আপ সমর্থকরা জমায়েত শুরু করেন। সকাল ৯টার পর থেকে বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করে।
যন্তর মন্তরেই মূলত বিক্ষোভ কর্মসূচি আপ সমর্থকদের। তবে এই কর্মসূচি কেবল যন্তর মন্তরেই সীমাবদ্ধ থাকছে না। দিল্লি মান্ডি হাউজেও SFI জমায়েতের ডাক দিয়েছে। সেখানে থেকে মিছিল বার করা হবে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যন্তর মন্তর বাদে বাকি কোনও জায়গায় কর্মসূচির অনুমতি নেই। ইন্ডিয়া জোটের বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে, এই আন্দোলনকে সমর্থন করার।
পাশাপাশি এদিন সিভিল সোশ্যাইটির পক্ষ থেকে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব, RJD-এর সাংসদ মনোজ ঝাঁ, প্রত্যেকে জড়ো হবেন। পাশাপাশি ককরোচরা মুম্বইতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি আপদের। এদিকে, মুম্বইতে জেল ভরো কর্মসূচি চলছে ‘ককরোচ’দের। আপ সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। যন্তর মন্তরে বিক্ষোভ হলেই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ‘মাল্টি ব্যারেল সেল লঞ্চার’ নিয়ে যন্তর মন্তরে প্রস্তুত প্রশাসনও