AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake PMO Officer Arrested: PMO-র ভুয়ো আধিকারিক সেজে নবান্নে অনুপ্রবেশ, দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা

Fake PMO officer: অভিযোগ পেতেই প্রযুক্তিগত নজরদারির সাহায্যে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে ওই মহিলার অবস্থান চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড আদায় করে শুক্রবার সকালে বিমানবন্দর হয়ে শিবপুর থানায় নিয়ে আসা হয় তাঁকে।

Fake PMO Officer Arrested: PMO-র ভুয়ো আধিকারিক সেজে নবান্নে অনুপ্রবেশ, দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা
নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 02, 2026 | 9:34 AM
Share

হাওড়া: প্রধানমন্ত্রীর দফতরের (PMO) ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে রাজ্য প্রশাসনিক সদর দফতর নবান্নে ঢুকে তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামের এক মহিলাকে।

পুলিশ সূত্রে খবর, আগে থেকে সাক্ষাতের সময় নিয়ে নবান্নে আসেন দিল্লির বাসিন্দা আকাঙ্ক্ষা। সেখানে পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ও দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করে নিজেকে PMO-র অফিসার দাবি করেন এবং বেশ কিছু প্রশাসনিক তথ্য জানতে চান। তবে তাঁর কথাবার্তা ও হাবভাবে সন্দেহ জাগায় আধিকারিকরা তৎপর হন। বিষয়টির আঁচ পেয়ে দ্রুত নবান্ন ছেড়ে চম্পট দেন ওই মহিলা। ভুয়ো পরিচয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পূর্ত দফতরের তরফে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেতেই প্রযুক্তিগত নজরদারির সাহায্যে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে ওই মহিলার অবস্থান চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দিল্লির আদালত থেকে ট্রানজিট রিমান্ড আদায় করে শুক্রবার সকালে বিমানবন্দর হয়ে শিবপুর থানায় নিয়ে আসা হয় তাঁকে। অভিযুক্তকে হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (CJM) এজলাসে পেশ করা হবে।

পুলিশ তাঁর বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। ওই মহিলা ঠিক কী উদ্দেশ্যে নবান্নে এসে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন এবং এর পেছনে কোনও আন্তঃরাজ্য চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে