AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayan Sil: বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার অয়ন শীলের শ্যালক

Ayan Sil: অয়ন শীলের সংস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ হয়েছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ অয়নের বিরুদ্ধে।বর্তমানে জেলবন্দি ওই ব্যবসায়ী।

Ayan Sil: বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার অয়ন শীলের শ্যালক
অয়ন শীলের শ্যালককে গ্রেফতারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 14, 2024 | 4:39 PM
Share

হুগলি:  অয়ন শীলের শ্যালক গ্রেফতার বধূ নির্যাতন মামলায়। গত বছর ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীল। অয়ন শীলের চুঁচুড়া জগুদাস পাড়ার বাড়ি ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চালায় ইডি। অয়নের আবাসন এবিএস টাওয়ারে ছিল অয়ন শীলের অফিস। সেই আবাসনে রয়েছে শান্তনুর একটি ফ্ল্যাট।  চুঁচুড়ায় অয়নের অফিস এবং সল্টলেকের অফিস থেকে পুরো নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। অয়ন শীলের সংস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ হয়েছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। চাকরিপ্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ অয়নের বিরুদ্ধে।বর্তমানে জেলবন্দি ওই ব্যবসায়ী।

এবার পুলিশের হাতে গ্রেফতার হল অয়ন শীলের শ্যালক শঙ্কর দাস। বুধবার রাতে তাঁকে চুঁচুড়া থানার পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে শঙ্করের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়। সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Follow Us
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা