AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার, উদ্ধার রিভলবারও

BJP: আগ্নেয়াস্ত্র লাইসেন্স ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে। যা তাঁর কাছে ছিল না।

BJP: বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার, উদ্ধার রিভলবারও
বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 20, 2024 | 3:15 PM
Share

হুগলি:   ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার দু’ লক্ষ টাকা। সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি। ভোটের আগের রাতে হুগলির দাদপুর থানার হারিট এলাকায় নাকা চেকিংয়ে আটক করা হয় বিজেপি নেতার গাড়ি। তল্লাশিতে নগদ দু’লক্ষ টাকা উদ্ধার হয়। দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাঁর নিরাপত্তারক্ষীর কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র লাইসেন্স ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে। যা তাঁর কাছে ছিল না। ভোটের আগের দিন নগদ টাকা কোথায় কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সদুত্তর না পাওয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, “দাদপুর থানা ও নির্বাচন কমিশনের এসএসটি টিম নাকা তল্লাশি চালানোর সময় স্বরাজ ঘোষের গাড়ি থেকে টাকা ও অস্ত্র উদ্ধার হয়।”  প্রসঙ্গত স্বরাজ ঘোষ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভায় লকেটের হাত ধরে বিজেপিতে যোগ দেন।

Follow Us