CJP-র আন্দোলনে যোগ দিলেই মিলবে ৯৬ লক্ষ? কলেজ পড়ুয়াদের দেওয়া হচ্ছে টাকার টোপ! বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের
CJP Protest Foreign Funding Row: সিজেপি নামের একটি সংগঠনের বিরুদ্ধে দেশবিরোধী ও নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সাংবাদিক বৈঠকে বিমান ঘোষ দাবি করেন, সিজেপি নামের ওই সংগঠন দেশের মধ্যে অস্থিরতা তৈরি এবং ভারতবিরোধী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছে।

আরামবাগ: সিজেপির (CJP) আন্দোলনে কি বিদেশি ফান্ডিং? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিজেপির তরফে সিজেপির আন্দোলনে বিদেশি বিনিয়োগের অভিযোগ তোলা হয়েছে। ভারত-বিরোধী কোনও শক্তি ককরোচদের অর্থ জোগানো হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। এই আবহে আরামবাগ থেকে উঠে এল বড় অভিযোগ। সিজেপির আন্দোলনে (CJP Protest) যোগ দেওয়ার জন্য ডলারে টাকা অফার করা হচ্ছে বলে অভিযোগ। টাকার অঙ্কটাও আবার ডলারে। অভিযোগ, সিজেপির আন্দোলনে যোগ দিলেই দিনে ১০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভারতীয় টাকায় যা সাড়ে ৯ হাজারের বেশি। আবার কাউকে মাসে ৯৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
কী অভিযোগ বিজেপি বিধায়কের?
রবিবার সন্ধ্যায় আরামবাগে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি সামনে আনেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁদের অভিযোগ, সিজেপি আন্দোলনে যোগ দেওয়ার নামে আরামবাগের কলেজ পড়ুয়াদের দেওয়া হচ্ছে টাকার টোপ। দাবি তোলেন, সম্প্রতি পুরশুড়া বিধানসভার এক কলেজ পড়ুয়ার কাছ থেকে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। প্রমাণ স্বরূপ বেশকিছু কথোপকথনের স্কিনশর্ট সামনে এনেছেন তাঁরা।
অভিযোগ, লক্ষ লক্ষ টাকার টোপ দিয়ে দেশবিরোধী আন্দোলনে নামানোর চেষ্টা চলছে আরামবাগের প্রান্তিক এলাকায় কলেজ পড়ুয়াদের। অভিযোগ, কলেজ পড়ুয়াদের বলা হচ্ছে, সিজেপির আন্দোলনে গেলেই মিলবে দৈনিক ১০০ ডলার। আর ডলার মানেই বিদেশি টাকা। আর এখানেই বিদেশি ফান্ডের অভিযোগ নিয়ে ফের প্রশ্ন তুলে দেওয়া হল।
দিনে ১০০ ডলার, তাহলে মাসে কত?
দিনে ১০০ ডলার মানে ভারতীয় মুদ্রায় ৯,৫৮৬.৯৬ টাকা। যা মাসে ২ লক্ষ ৮৭ হাজার ৪০ টাকা। আবার কাউকে ৯৬ লক্ষ টাকা দেওয়া হবে বলে অভিযোগ তোলা হয়েছে।
সিজেপি নামের একটি সংগঠনের বিরুদ্ধে দেশবিরোধী ও নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সাংবাদিক বৈঠকে বিমান ঘোষ দাবি করেন, সিজেপি নামের ওই সংগঠন দেশের মধ্যে অস্থিরতা তৈরি এবং ভারতবিরোধী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে নাম ও ছবি প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্রের কাছে একটি মেসেজ আসে। ওই মেসেজের সূত্র ধরেই সংগঠনটি সম্পর্কে কিছু তথ্য তাঁর কাছে পৌঁছেছে বলে দাবি করেন বিধায়ক। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের অভিযোগ, সংগঠনের আন্দোলনে অংশগ্রহণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর্থিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমনকী বাংলাদেশ বা বিদেশ থেকে অর্থ আসার এবং সংগঠনের সঙ্গে যুক্ত যুবকদের ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথাও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, দৈনিক ১০০ ডলার কিংবা মাসে প্রায় ৯৬ লক্ষ টাকা পর্যন্ত অর্থ দেওয়ার কথা বলা হচ্ছে।
