AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asit Majumdar: অসিত মজুমদার এবার লেখক, জীবনের সেই ২০ দিন নিয়ে লিখলেন বই

Hooghly: গত ৩১ মে, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়েছিল, সে দিন প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন তিনি। সেদিনই চুঁচুড়া থানার পুলিশ গ্রেফতার করেছিল অসিত মজুমদারকে। প্রায় ২০ দিন হুগলির জেলে বন্দি থাকার পর ছাড়া পান তিনি। সেই জেলে থাকার অভিজ্ঞতা নিয়েই বই লিখেছেন তিনি।

Asit Majumdar: অসিত মজুমদার এবার লেখক, জীবনের সেই ২০ দিন নিয়ে লিখলেন বই
বই প্রকাশ করলেন অসিত মজুমদারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2026 | 8:55 PM
Share

হুগলি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল (TMC)। তিন তিনবার বিধায়ক হওয়ার পরও চুঁচুড়ার টিকিট চলে গিয়েছিল দেবাংশু ভট্টাচার্যের কাছে। সেই আসন চলে গিয়েছে বিজেপির হাতে। তবে, কালীঘাটের হাত ছাড়েননি অসিত। দলের পক্ষ নিয়ে রাস্তায় নেমে গ্রেফতার হতে হয়েছে তাঁকে। এবার জেল থেকে বেরিয়ে বই লিখে ফেললেন অসিত মজুমদার (Asit Majumdar)।

জেল থেকেই সদ্য জেলা সভাপতি হন তিনি। এবার বই লিখে লেখক হয়ে গেলেন অসিত মজুমদার। নাম দিলেন,’কারগারের অন্তরালে ২০ দিন’। কারাগারের ভিতরে কাটানো দিনগুলো কেমন ছিল, সে কথাই তুলে ধরেছেন ওই বইতে।

অসিত মজুমদার বর্তমানে কালীঘাট তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি। গত ৩১ মে, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়েছিল, সে দিন প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন তিনি। সেদিনই চুঁচুড়া থানার পুলিশ গ্রেফতার করেছিল অসিত মজুমদারকে। প্রায় ২০ দিন হুগলির জেলে বন্দি থাকার পর ছাড়া পান তিনি। সেই জেলে থাকার অভিজ্ঞতা নিয়েই বই লিখেছেন তিনি।

আজ, বুধবার প্রেস ক্লাব অফ হুগলির সভাঘরে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক। অসিত বলেন, “বহুদিন রাজনীতি করছি। বিরোধী রাজনীতি করেছি আগেও, কিন্তু জেলে যেতে হয়নি। এবার আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হল। পরে তোলাবাজি, ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত করা হল। কারাগারের দিনগুলো খুব কষ্টের ছিল। সেই অভিজ্ঞতাই তুলে ধরেছি।” কীভাবে তাঁকে গ্রেফতার করা হল, কারা এসেছিল তাঁর কাছে, সবটাই বইয়ের পাতায় লিখেছেন তিনি। বই.য়ের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পুরনো ছবিও।

বই-এর প্রচ্ছদ ফেসবুকে প্রকাশ করতেই ভিউ সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। আগামিদিনে আরও বই লেখার ইচ্ছা আছে বলে জানিয়েছেন অসিত। পাশাপাশি সক্রিয় রাজনীতিও চলবে পথে নেমে।

তবে, প্রাক্তন বিধায়কের কারাগারের অভিজ্ঞতা নিয়ে বই লেখাকে কটাক্ষ করেন চুঁচুড়ার বর্তমান বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, “তৃণমূল সরকার যা চুরি জোচ্চুরি করেছে, তাদের নেতারা, যা বলেছে, সেগুলো নিয়ে বই লেখাই যায়। ওঁর এখন কোনও কাজ নেই তাই বই লিখছেন ভালো কথা।”

Follow Us