AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Furfura Sharif: যদি কিছু ঘটে! নিজে দাঁড়িয়ে রক্ষাকালী মন্দির পাহারা দিলেন কাশেম সিদ্দিকী

Furfura Sharif: কাশেম সিদ্দিকীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে কিছু কুচক্রী মাথায় টুপি পরে মন্দির মসজিদ লক্ষ্য করে ঢিল ছুড়েছে।

Furfura Sharif: যদি কিছু ঘটে! নিজে দাঁড়িয়ে রক্ষাকালী মন্দির পাহারা দিলেন কাশেম সিদ্দিকী
মন্দিরের সামনে কাশেম সিদ্দিকীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2025 | 6:42 AM
Share

ফুরফুরা শরিফ: ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সম্প্রতি রীতিমতো তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায়। এখনও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। আদালতের নির্দেশে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এনআইএ তদন্তের দাবিও উঠেছে। এই পরিস্থিতির মধ্যে মন্দির পাহারা দিতে দেখা গেল ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে।

হুগলির ফুরফুর শরিফে শুক্রবার পীরজাদাদের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। উজল পুকুর মোড় এলাকায় পীরজাদাদের তরফ থেকে সেই সভা করা হয়। ওই এলাকার পাশেই রয়েছে একটি মন্দির। সেখানেই পাহারা দিতে দেখা গেল কাশেম সিদ্দিকীকে।

একের পর এক পীরজাদা যখন মঞ্চে বক্তব্য রাখছেন, তখন সভাস্থল থেকে মাত্র ৫০ থেকে ৭৫ মিটার দূরে ওই কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে দেখা গেল তাঁকে।

কাশেম সিদ্দিকীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে কিছু কুচক্রী মাথায় টুপি পরে মন্দির মসজিদ লক্ষ্য করে ঢিল ছুড়েছে। পুলিশ উপস্থিত থাকলেও কাশেম সিদ্দিকীর দাবি, দুষ্কৃতীরা সব জায়গাতেই রয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

তিনি বলেন, “ফুরফুরায় কখনও এই ধরণের ঘটনা ঘটেনি। এখানে হিন্দু ভাইরা আমাদের বাড়িতে গিয়ে ইদ পালন করে। বিপদে-আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই।” সভা শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের সামনেই ছিলেন তিনি।

সভায় উপস্থিত হয়ে পীরজাদা সাফেরি সিদ্দিকী জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল বিগ্রেডে প্রতিবাদ সভা রয়েছে, সে জন্যই ফুরফুরায় এই সভা আয়োজন করা হয়। আগামিদিনে কী কী কর্মসূচি গ্রহণ করা হবে, তার রূপরেখাও ঠিক করা হয় শুক্রবার।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক