AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Unrest: চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী

Bangladesh Unrest: প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কয়েকদিন আগেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকেই আগুন যেন একেবারে ঘি পড়েছে। উত্তাল ওপার বাংলা।

Bangladesh Unrest: চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী
বাংলাদেশ ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 2:15 PM
Share

হুগলি: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানালেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ ও ভারতবর্ষের নাগরিকদের কাছে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখারও অনুরোধ জানান। প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার। বর্তমানে জেলবন্দি। তাঁর গ্রেফতারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। পথে নেমেছেন সংখ্যালঘুরা। প্রতিবাদের ঢেউ এসেছে এপারেও। উঠেছে নিঃশর্ত মুক্তির দাবি। সুর চড়িয়েছে বিজেপি। এবার ত্বহা সিদ্দিকী চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব হয়েছে তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। 

সুর চড়িয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়েও। ক্ষোভের সুরেই বলেন, বাংলাদেশের হিন্দু ভাই-বোনদের প্রতি অত্যাচার হবে এটা গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, তাদের গাড়ি বাড়ি পোড়ানো হবে এটা খুব অন্যায়।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কয়েকদিন আগেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকেই আগুন যেন একেবারে ঘি পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠছিলি, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর তা যেন নতুন মাত্রা পেয়ে যায়। এখন ত্বহা সিদ্দিকীর দাবি, মিথ্যা কেস না দিয়ে তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক। প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘুদের আন্দোলনের ঢেউ এসেছে এপার বাংলাতেও। সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতারা। পথে নেমেছে হিন্দু জাগরণ মঞ্চ। এমতাবস্থা ত্বহা সিদ্দিকীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?