AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: চেয়ারম্যানে অনাস্থা দেখিয়ে ঘরের সামনে ধরনা, পদত্যাগ করলেন ১২ জন কাউন্সিলর

Hooghly: গত ২২ শে জুন চেয়ারম্যানকে বদল করার দাবিতে বিক্ষোভের পর পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে গণপদত্যাগ করেন তৃণমূলের ১২ জন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাসের বক্তব্য , "আমরা কাউন্সিলর হিসেবে এলাকার কোন কাজ করতে পারছি না।

Hooghly: চেয়ারম্যানে অনাস্থা দেখিয়ে ঘরের সামনে ধরনা, পদত্যাগ করলেন ১২ জন কাউন্সিলর
চেয়ারম্যানে অনাস্থা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 05, 2024 | 7:07 PM
Share

হুগলি: চেয়ারম্যানে অনাস্থা দেখিয়ে তাঁর ঘরের সামনে বসে ধরনা বিক্ষোভের পর এবার পুরসভার স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করলেন বাঁশবেড়িয়ার ১২ জন তৃণমূল কাউন্সিলর। লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় সাড়ে ১১ হাজার ভোটে বিজেপির কাছে হারতে হয়েছে তৃণমূলকে। তারপরই দেখা যায় তৃণমূল কাউন্সিলরদের একাংশ চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে।কাউন্সিলরদের অভিযোগ মূলত চেয়ারম্যান তাদের কথা শোনেন না। নিজের পছন্দের কয়েকজন লোক দিয়ে কাজ করান। কাউন্সিলরদের কোনও গুরুত্ব দেন না। নিজেদের ওয়ার্ডে পরিষেবা দিতে পারেন না চেয়ারম্যানের অসহযোগে। যার ফল লোকসভা ভোটে তাঁদের হার হয়েছে বলে দাবি।

গত ২২ শে জুন চেয়ারম্যানকে বদল করার দাবিতে বিক্ষোভের পর পুরসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থেকে গণপদত্যাগ করেন তৃণমূলের ১২ জন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দাসের বক্তব্য , “আমরা কাউন্সিলর হিসেবে এলাকার কোন কাজ করতে পারছি না। স্ট্যান্ডিং কমিটি আমাদের কাছে অলঙ্কর ছাড়া আর কিছুই নয়। কারণ স্ট্যান্ডিং কমিটির কোনও মিটিং হয় না। যা কিছু সিদ্ধান্ত চেয়ারম্যান নিজেই নেন।”

কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস বলেন, “তিনটি স্ট্যান্ডিং কমিটির মাথায় রয়েছেন চেয়ারম্যান কিন্তু তিনিও কোন মিটিং ডাকেন না। সমস্ত বিষয়ে আমরা দলের নেতৃত্বকে জানিয়েছি তোর নিশ্চয়ই কোনও ব্যবস্থা নেবে।” এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। সূত্রের খবর যারা স্ট্যান্ডিং কমিটির সভাপতি, তাঁরা মিটিং ডাকেন না। তাই প্রথম বোর্ড মিটিংয়ে বিভিন্ন দফতরের ছ’টি স্ট্যান্ডিং কমিটি তৈরি হলেও তা নিষ্ক্রিয়। বাঁশবেড়িয়া পুরসভার শাসকদলের কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে বারবার এই ধরনের পদক্ষেপ করায় বিড়ম্বনায় পড়ছে বলে মনে করছেন তৃণমূল কর্মীরা।।

Follow Us