AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছাতাটা পরে নিয়ে যাব…’, হেসে বলেছিল ছেলেটি, তারপর CCTV-তে যা দেখা গেল, হুলস্থুল কাণ্ড হোটেলে

Hooghly: পরিচিত ওই যুবক হোটেল থেকে বেরনোর সময় একটি ব্যাগ আর ছাতা রেখে যান সেখানে। গণেশকে বলে যান, 'পরে এসে নিয়ে যাব।' এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর বিকেল পাঁচটা নাগাদ হোটেল কর্মীরা যখন কেউ ছিলেন না, তখন গণেশ একটু বিশ্রাম নিচ্ছিলেন।

'ছাতাটা পরে নিয়ে যাব...', হেসে বলেছিল ছেলেটি, তারপর CCTV-তে যা দেখা গেল, হুলস্থুল কাণ্ড হোটেলে
সিসিটিভি ফুটেজImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 6:57 PM
Share

হুগলি: এলাকাতেই হোটেল চালান গনেশ দে নামে এক ব্যক্তি। গত বুধবার সকালে তাঁর হোটেলে হাজির হন এক পরিচিত যুবক। গণেশ যে ওই হোটেলের মালিক, সেটা না বুঝেই ওই যুবক প্রশ্ন করেন, “তুই এখানে কাজ করিস?” আসল পরিচয় আড়ালে রেখেই গণেশ উত্তর দেন, “হ্যাঁ কাজ করি।” কিন্তু সেই যুবকই যে এমন কাণ্ড ঘটাবেন, তা আঁচও করতে পারেননি গণেশ। হুগলির ঘটনা। ব্যান্ডেল চার্চের সামনেই রয়েছে হোটেলটি।

পরিচিত ওই যুবক হোটেল থেকে বেরনোর সময় একটি ব্যাগ আর ছাতা রেখে যান সেখানে। গণেশকে বলে যান, ‘পরে এসে নিয়ে যাব।’ এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর বিকেল পাঁচটা নাগাদ হোটেল কর্মীরা যখন কেউ ছিলেন না, তখন গণেশ একটু বিশ্রাম নিচ্ছিলেন। সেই ফাঁকেই ঘটে যায় ঘটনাটা।

ঘুম থেকে গণেশ দেখেন, তাঁর মোবাইলটি নেই। কোথাও খুঁজে না পেয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেন তিনি। ফুটেজ দেখেই চমকে যান গণেশ। যিনি ছাতা রেখে গিয়েছিলেন, তিনিই মোবাইল নিয়ে চম্পট দিয়েছেন! ফুটেজে দেখা যায়, সেই যুবক গণেশের মোবাইল চার্জার থেকে খুলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। শুধু মোবাইল নয়, হাজার দুয়েক টাকা ছিল, সেটাও ওই যুবক নিয়ে যান বলে অভিযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতা ফেরত নিতে হাজির হন ওই যুবক। তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন হোটেলের কর্মীরা। উদ্ধার হয় মোবাইল ও টাকা। বৃষ্টির সময় ছাতা রেখে যাওয়া যে আসলে চুরির ফন্দি, তা বুঝতেও পারেননি হোটেলের মালিক। সিসিটিভি ছিল বলেই পুরো বিষয়টা সামনে আসে।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?