Hooghly triple death mystery: দেওয়ালে লেখা, ‘আমাদের তিন জনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ’! ধনিয়াখালিতে গোটা পরিবারের রহস্যমৃত্যুর নেপথ্যে ভয়ঙ্কর কারণ
Hooghly triple death mystery: তিন মাস আগে মেয়েকে নিয়ে সোমসপুরে ভাড়া বাড়িতে থাকছিলেন বাবা ও মা। সকালে তিনজনের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে তিন জনের দেহ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে।

হুগলি: তিন মাস আগে ভাড়া এসেছিলেন এই বাড়িতে। পাড়ার লোকের সঙ্গে বেশ ভালোভাবে মিশেও গিয়েছিলেন। রাখিবন্ধনের সকাল থেকে হঠাৎ করেই দেখা মিলছিল না তাদের কারোর। বাবা মেয়েটাকেও দেখতে পাননি প্রতিবেশীরা। তাতেই খোঁজখবর করা শুরু হয়। বাড়ির মালিকও গিয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ঘরের মধ্যে ঢুকতেই হাত-পা ঠান্ডা হয়ে যায় তাঁদের। ঘরের মধ্যে তিন জনের দেহ। দেওয়ালে লেখা আমাদের তিন জনের মৃত্যুর জন্য দায়ী ‘রবীন্দ্রনাথ’! একই পরিবারের তিন জনের রহস্যজনক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির ধনিয়াখালির সোমসপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে মেয়েকে নিয়ে সোমসপুরে ভাড়া বাড়িতে থাকছিলেন বাবা ও মা। সকালে তিনজনের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে তিন জনের দেহ নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে।
এই ঘটনায় পড়তে পড়তে রহস্য ঘনীভূত হচ্ছে। তিনজনের আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পুলিশ। বাড়ির একটি দেয়ালে লেখা রয়েছে, ‘আমাদের তিন জনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ।’ কে এই রবীন্দ্রনাথ তা নিয়ে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ।
