AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lovers’ Death: সম্পর্কের টানাপোড়েন, ২৪ ঘণ্টার মধ্যে চরম সিদ্ধান্ত প্রেমিক-প্রেমিকার

Konagarh Lovers’ Double Death: বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। গত দু'মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন সঙ্গীতা। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সেখানেও টানা পোড়েন চলছিল। গত বুধবার সন্দীপের সঙ্গে বেরিয়ে ভোর ৪টেয় বাপের বাড়িতে ফেরেন সঙ্গীতা, যা নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমাল চরম আকার নেয়।

Lovers' Death: সম্পর্কের টানাপোড়েন, ২৪ ঘণ্টার মধ্যে চরম সিদ্ধান্ত প্রেমিক-প্রেমিকার
আত্মঘাতী যুবক-যুবতীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 5:25 PM
Share

হুগলি: বিবাহ বহির্ভূত সম্পর্ক ও চরম পারিবারিক অশান্তির জেরে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রেমিক-প্রেমিকার অস্বাভাবিক মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মৃতদের নাম সঙ্গীতা সাউ (২৫) এবং সন্দীপ গুপ্ত (২৬)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর গোপাল চন্দ্র বোস সরণির বাসিন্দা সঙ্গীতার সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল সোমনাথ মণ্ডলের। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই দম্পতির মধ্যে বনিবনা হচ্ছিল না। এর মধ্যেই মাস ছয়েক আগে সমাজমাধ্যমে কোন্নগর চটকল এলাকার টোটো চালক সন্দীপের সঙ্গে পরিচয় হয় সঙ্গীতার। দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয়।

বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। গত দু’মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন সঙ্গীতা। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সেখানেও টানা পোড়েন চলছিল। গত বুধবার সন্দীপের সঙ্গে বেরিয়ে ভোর ৪টেয় বাপের বাড়িতে ফেরেন সঙ্গীতা, যা নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমাল চরম আকার নেয়।

মানসিক অশান্তি সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবার কোন্নগর রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সন্দীপ। পরে বেলুর জিআরপি তাঁর দেহ উদ্ধার করে। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন সঙ্গীতাও। শনিবার দুপুরে বাপের বাড়ির দোতলার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। একই ঘটনাকে কেন্দ্র করে পর পর দুটি আত্মহত্যার ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

Follow Us