AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: দোকান থেকে ‘ব্রান্ড নিউ’ ফোন চুরি করে প্রেমিকাকে ‘গিফ্ট’, উপহারের সেই ফোনই ধরিয়ে দিল ‘চোর’ প্রেমিককে

Hooghly: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি মোবাইলের দোকান থেকে ফোন চুরির ঘটনা ঘটছিল। বারবার কেন এমন ঘটনা ঘটছে তা জানতে তদন্তে নামে পোলবা থানার পুলিশ। এরপর গত ১৯ জানুয়ারি আরও একটি মোবাইলের দোকান থেকে দামি চুরি যায়।

Hooghly: দোকান থেকে 'ব্রান্ড নিউ' ফোন চুরি করে প্রেমিকাকে 'গিফ্ট', উপহারের সেই ফোনই ধরিয়ে দিল 'চোর' প্রেমিককে
অভিযুক্ত প্রেমিক, রাহুল মণ্ডলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 6:20 AM
Share

পোলবা: কথায় বলে ভালবাসা নাকি অন্ধ হয়। হুগলির এই ঘটনা সেই প্রবাদকেই যেন আবার মনে করিয়ে দিল। প্রেমিকাকে ভালবেসে চুরির ফোন উপহার প্রেমিকের। শুধু তাই নয়, মেয়েটির ভাইকে ‘হাতে রাখতে’ তাঁকেও ফোন দিয়েছিল প্রেমিক। তবে শেষটা সুখকর হল না। উপহার দেওয়া ফোনই ধরিয়ে দিল চোর প্রেমিককে। হুগলির পোলবার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি মোবাইলের দোকান থেকে ফোন চুরির ঘটনা ঘটছিল। বারবার কেন এমন ঘটনা ঘটছে তা জানতে তদন্তে নামে পোলবা থানার পুলিশ। এরপর গত ১৯ জানুয়ারি আরও একটি মোবাইলের দোকান থেকে দামি চুরি যায়।

এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রায় ছ’টি ফোন চুরি গিয়েছে। এর মধ্যে আবার অ্যানরয়েড ফোনও রয়েছে। যে ফোনগুলি দোকান থেকে খোয়া যাচ্ছিল তার আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করেন পুলিশ আধিকারিকরা। তখনই জানতে পারেন মহানাদ এলাকার বাসিন্দা এক তরুণীর কাছে সেই ফোন রয়েছে। এরপর তাঁর বাড়ি পৌঁছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ওই তরুণী তখন জানান, ফোনটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর প্রেমিক রাহুল মণ্ডল। বাকিটা আর বুঝতে অসুবিধা হয়নি আধিকারিকদের।

এরপরই রাহুলকে আটক করে পোলবা থানার পুলিশ। জানা গিয়েছে, ওই তরুনীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল রাহুল মণ্ডলের। যুবক পেশায় গাড়ির চালক। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, প্রেমিকাকে দামি ফোন উপহার দিতেই সে মোবাইলের দোকানে চুরি করছিল। শুধু তাই নয়, প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি ফোন উপহার দেয়। বুধবার অভিযুক্ত যুবককে পেশ করা হয় চুঁচুড়া আদালতে। তাঁকে ১৪ দিনের জেলের নির্দেশ দেয় আদালত।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর