AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM Book Stall: আর বুকস্টল নয়, বই পড়াতে এবার নতুন ‘প্ল্যান’ বামেদের

CPM in Uttarpara: দুর্গাপুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুক স্টল বসানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। ভাঙচুর বুকস্টল বসতে না দেওয়া, বুলডোজার নিয়ে গিয়ে বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ উঠছল। যা ঘিরে উত্তেজনা ছড়ায়। যদিও, বেশ কিছু জায়গায়

CPM Book Stall: আর বুকস্টল নয়, বই পড়াতে এবার নতুন 'প্ল্যান' বামেদের
বইয়ের স্টলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2026 | 3:53 PM
Share

উত্তরপাড়া: দুর্গাপুজোর (Durga Puja 2026) পর কালীপুজোতেও (Kalipuja 2026) বুকস্টল দেওয়া নিয়ে অশান্তি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বামেদের দাবি, তাঁদের বইয়ের স্টল ভেঙে দেওয়া হয়েছে। বই ছিড়ে ফেলা হয়েছে। এবার তাই বই পড়াতে নতুন পরিকল্পনা করল বামেরা। এবার উত্তরপাড়ায় ভ্রাম্যমান বুকস্টল করল সিপিএম (CPIM)।

দুর্গাপুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুক স্টল বসানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। ভাঙচুর বুকস্টল বসতে না দেওয়া, বুলডোজার নিয়ে গিয়ে বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ উঠছল। যা ঘিরে উত্তেজনা ছড়ায়। যদিও, বেশ কিছু জায়গায় বুকস্টলও করেছে সিপিএম।

এখন জগদ্ধাত্রী পুজো। ছট পুজোর সময়। চলছে উৎসবের মরশুম। সেই কারণে উত্তরপাড়ায় ভ্রাম্যমান বুক স্টল করল সিপিআইএম (CPM)। বই পড়াতে মানুষকে উৎসাহী করতে সরাসরি পৌঁছে যেতে এই উদ্যোগ বলে জানান সিপিআইএম নেতৃত্ব। সিপিএম নেতা আশিস ঘোষাল বলেন, “বইকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তাই রাজ্যব্যাপী এই কর্মসূচি নিয়েছি। মানুষ যাতে বই পড়েন, মানুষ যাতে সংস্কৃতির উপর জোর দেন তাই এই বইস্টল।”

Follow Us