Arambagh: সরকারি জায়গায় অবৈধ নির্মাণের ‘অনুমতি’, ভোটের মুখে বিতর্ক শুরু হতেই কী বলছেন কাউন্সিলর?

TMC Councilor: সমীরবাবুর অভিযোগ, তাঁদের বাড়ি লাগোয়া পিডব্লুডির জায়গা দীর্ঘদিন ধরে তাঁরা ব্যবহার করছেন। সেই জায়গায় একটি গোয়ালঘর নির্মাণ করছিলেন। তার জন্য কাউন্সিল র ৫০ হাজার টাকা দাবি করেন। ২০ হাজার টাকা দেওয়ার পর আরও ৩০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় হুমকিও দেন।

Arambagh: সরকারি জায়গায় অবৈধ নির্মাণের ‘অনুমতি’, ভোটের মুখে বিতর্ক শুরু হতেই কী বলছেন কাউন্সিলর?
রাজনৈতিক মহলেও বিতর্ক Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 20, 2026 | 4:55 PM

আরামবাগ: ভোটের দামা বেজে গিয়েছে জোরকদমে চলছে প্রচার। আক্রমণ, পাল্টা আক্রমণে ধার দিচ্ছে সব রাজনৈতিক দলই। এরইমধ্যে তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরির অভিযোগ। থানায় জানিয়েও কোন কাজ হয়নি, আতঙ্কে পরিবার। ঘটনা আরামবাগ পুরসভার। অভিযোগ, নিজের কাউন্সিলারের প্যাডে লিখে পিডব্লুডির জায়গায় অবৈধ নির্মাণের অনুমতি দিয়েছেন আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস। আবার সেই অনুমতির জন্য ৫০ হাজার টাকা তোলাও দাবি করছেন। তাঁর বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলছেন ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা সমীর ধন, মায়া ধনরা। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই এলাকার রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। 

সমীরবাবুর অভিযোগ, তাঁদের বাড়ি লাগোয়া পিডব্লুডির জায়গা দীর্ঘদিন ধরে তাঁরা ব্যবহার করছেন। সেই জায়গায় একটি গোয়ালঘর নির্মাণ করছিলেন। তার জন্য কাউন্সিল র ৫০ হাজার টাকা দাবি করেন। ২০ হাজার টাকা দেওয়ার পর আরও ৩০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় হুমকিও দেন। এমনকি ফোনে গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। এলাকা থেকে উচ্ছেদ করবেন বলেও হুঁশিয়ারি দেন। 

সমীরবাবু আরও বলছেন, দলবল নিয়ে এসে হামলাও করেছে। এ বিষয়ে আরামবাগ থানায় জানিয়েও কোনও কাজ হয়নি। যদিও ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি উল্টে সমীরবাবুর বিরুদ্ধে অভিযোগের তীর শানিয়ে বলেন, “সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করছেন ওই ব্যক্তি। আমার খালি প্যাড অফিস থেকে নিয়ে গিয়ে নিজেই বয়ান লিখেছে। সরকারি জায়গায় নির্মাণ করলে বাধা তো দেবই।” 

Follow Us