AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ২০২১ সালে পিকনিক করেছিলেন! পাঁচ বছরের মাথায় যাবজ্জীবন কারাদণ্ড ২ যুবকের, কেন?

Hooghly: তপনের মা রিতা মালিকের অভিযোগ, ওই দিন রাতে ঠাকুমার সঙ্গে বাড়িতে ছিলেন তপন। সেসময় আবার তাদের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। বাড়ি থেকে তুলে নিয়ে যায় তপনকে। সাড়া রাত বাড়ি ফেরে না ছেলে। পরের দিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় নন্দীর মাঠ এলাকা থেকে।

Hooghly:  ২০২১ সালে পিকনিক করেছিলেন! পাঁচ বছরের মাথায় যাবজ্জীবন কারাদণ্ড ২ যুবকের, কেন?
সাজাপ্রাপ্ত দু'জনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 3:20 PM
Share

হুগলি: ছাগল চুরি করে পিকনিক! তথ্য ফাঁস করে দেওয়ায় খুন! দোষী দুই যুবকের যাবজ্জীবন জেলের সাজা হল চুঁচুড়া আদালতে। ছাগল চুরি নিয়ে বিবাদ। এর জন্য খুন করা হয় তপনকে। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত নন্দীর মাঠ এলাকার। ছাগল চুরি করে বন্ধুরা পিকনিক করেছিল। জানতে পেরে চুরির ঘটনার কথা যার ছাগল তাকে জানিয়ে দেয় তপন মালিক। এরপরই তপনকে রাস্তায় মারধর করে অনুপম দাস ও অরুণ পাশোয়ান। এলাকার মানুষ তাদের হাত থেকে তপনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। ১২ ই জুলাই ২০২১ তারিখের ঘটনা।

তপনের মা রিতা মালিকের অভিযোগ, ওই দিন রাতে ঠাকুমার সঙ্গে বাড়িতে ছিলেন তপন। সেসময় আবার তাদের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। বাড়ি থেকে তুলে নিয়ে যায় তপনকে। সাড়া রাত বাড়ি ফেরে না ছেলে। পরের দিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় নন্দীর মাঠ এলাকা থেকে। ১৩ই জুলাই ২০২১ তারিখে তপনের মা পুচি দাস, বিট্টু দাস, অনুপম দাস এবং অরুন দাস চার জনের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন।

চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, চার জনের নামে অভিযোগ দায়ের হলেও তদন্ত শেষে তদন্তকারী অফিসার ২০২১ সালের ৮ অক্টোবর  চার্জশিট জমা দেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন ঘটনার সাক্ষ্য দেন। চার জনের মধ্যে দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের মামলা থেকে মুক্তি দেয়। বাকি দুই অভিযুক্ত অনুপম দাস ও অরুণ পাশোয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারকে রিন্টু সুর দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকার জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়।