AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ঘর থেকে মহিলার দেহ উদ্ধার

man kills wife: পুলিশ জানিয়েছে, মৃত মহিলা ও তাঁর স্বামী রাহুল শেখের বাড়ি মুর্শিদাবাদে। তাঁরা ডোমজুড়ের জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দু'জনেই কাজ করতেন এলাকার একটি গেঞ্জি কারখানায়। এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে বলে জানা গিয়েছে।

Howrah: ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ঘর থেকে মহিলার দেহ উদ্ধার
কী বলছেন প্রতিবেশীরা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 5:41 PM
Share

হাওড়া: কাজ করতেন গেঞ্জি কারখানায়। সেই কারখানার ঠিকাদারের বিরুদ্ধে গতকালই শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাড়াবাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড়ে। মহিলা আত্মঘাতী হয়েছেন নাকি খুন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনার পর থেকে পলাতক মৃতের স্বামী। ফলে স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি পালিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ বাড়ছে।

ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। ওই মহিলার সঙ্গে ঠিকাদারের বিবাহ সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে। সেই জন্য মহিলাকে তাঁর স্বামী বাধ্য করেছিলেন ঠিকাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলা ও তাঁর স্বামী রাহুল শেখের বাড়ি মুর্শিদাবাদে। তাঁরা ডোমজুড়ের জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দু’জনেই কাজ করতেন এলাকার একটি গেঞ্জি কারখানায়। এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে বলে জানা গিয়েছে। স্বামীর চাপে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় গতকাল শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা। পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে। এরপরও স্বামী স্ত্রীর ঝামেলা থামেনি বলে প্রতিবেশীদের বক্তব্য।

এদিন ভাড়াবাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী রাহুল শেখ পলাতক। তাতেই পুলিশের সন্দেহ বেড়েছে, স্ত্রীকে খুন করে পালিয়েছেন রাহুল শেখ। ডোমজুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

চাঁদনি বোদরা নামে এক প্রতিবেশিনী বলেন, “ওই মহিলা ও তাঁর স্বামী মাসখানেক আগেই এই বাড়িতে ভাড়ায় এসেছিলেন। অনেক সময়ই তাঁদের মধ্যে ঝগড়া হত।” স্বামীই স্ত্রীকে খুন করে পালিয়েছেন বলে তাঁর সন্দেহ।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?