Howrah News: হাঁটছিলেন একা মহিলা, বাইক ঘুরিয়ে এসে তাঁর নিতম্বে খিমচি, CCTV ফুটেজ দেখে হাওড়ায় গ্রেফতার যুবক

West Bengal: স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে হেঁটে বাড়ি ফিরছিলেন এক তরুণী। উল্টো দিক থেকে স্কুটিতে চেপে মাথায় হেলমেট পরে আসছিল এক যুবক। তারপর তরুণীকে দেখে স্কুটি ঘুরিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে পালিয়ে যায় ওই যুবক। সেই ঘটনা একটি ক্লাবের সিসিটিভিতে ধরা পড়ে। পরবর্তীতে সেই ছবি দেখে ওই যুবককে সনাক্ত করা হয়।

Howrah News: হাঁটছিলেন একা মহিলা, বাইক ঘুরিয়ে এসে তাঁর নিতম্বে খিমচি, CCTV ফুটেজ দেখে হাওড়ায় গ্রেফতার যুবক
মহিলাকে হেনস্থাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2026 | 7:17 PM

হাওড়া:  হাওড়ায় প্রকাশ্যে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। সিসিটিভিতে (CCTV) ধরা পড়ল সেই ছবি। অভিযুক্ত যুবক রজতপ্রিয় সাহাকে গ্রেফতার করল পুলিশ। হাওড়ার চ্যাটার্জীহাট থানার ঘটনা। জানা গিয়েছে, গদাধর মিস্ত্রি সেকেন্ড বাই লেন দিয়ে তরুণী হাঁটছিলেন। তখনই বাইক ঘুরিয়ে এনে এমন ঘটনা ঘটায় অভিযুক্ত।

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে হেঁটে বাড়ি ফিরছিলেন এক তরুণী। উল্টো দিক থেকে স্কুটিতে চেপে মাথায় হেলমেট পরে আসছিল এক যুবক। তারপর তরুণীকে দেখে স্কুটি ঘুরিয়ে নিয়ে গিয়ে তরুণীর নিতম্বে খিমচি দেয়। শ্লীলতাহানি করে পালিয়ে যায় ওই যুবক। মহিলা দৌড়তে শুরু করেন। ততক্ষণে যদিও নিজের গাড়ি নিয়ে উধাও সে। সেই ঘটনা একটি ক্লাবের সিসিটিভিতে ধরা পড়ে। পরবর্তীতে সেই ছবি দেখে ওই যুবককে সনাক্ত করা হয়।

জানা গিয়েছে, বেলেপোল এলাকায় একটি মদের দোকানে কাজ করে রজতপ্রিয় সাহা নামে ওই যুবক।তাঁকে ওই এলাকা থেকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই যুবকই রাস্তার মধ্যে এক মহিলার শ্লীলতাহানি করে পালিয়েছিল বলে অভিযোগ। দু’টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা শুরু করে তাকে গ্রেফতার করেছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকাশ্যে এধরনের ঘটনা রুখতে পুলিশকে কড়া ব্যবস্থা নেবার জন্য আবেদন করা হয়েছে।