Howrah Bridge: হাওড়া ব্রিজে ভয়াবহ ঘটনা, ফুটপাথ থেকে উদ্ধার দেহ

Howrah: জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একজনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। এমনকী ওই ব্যক্তি গলায় দাগ আছে বলেও জানতে পারা যাচ্ছে। এখনও অবধি মৃতের নাম পরিচয় জানা যায়নি। সবটা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তাদের সন্দেহ খুন করা হতে পারে। যদিও দেহের ময়নাতদন্ত হলে তবেই স্পষ্ট হবে গোটা বিষয়টি।

Howrah Bridge: হাওড়া ব্রিজে ভয়াবহ ঘটনা, ফুটপাথ থেকে উদ্ধার দেহ
হাওড়া ব্রিজImage Credit source: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 04, 2026 | 8:05 PM

হাওড়া: যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হাওড়া স্টেশন (howrah station) ও হাওড়া ব্রিজ (Howrah Bridge)। প্রতিদিন প্রতিনিয়ত এই হাওড়া ব্রিজ থেকে হাজার-হাজার মানুষ যাতায়াত করেন। কেউ কাজে আসেন কেউ বা বাড়ি ফেরেন। শুধু তাই নয়, ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজিয়ে বসেন। এবার সেই হাওড়া ব্রিজেই খুনের অভিযোগ। আর তা প্রকাশ্য়ে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া ব্রিজের মতো একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে এমন ঘটনা ঘটল উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একজনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তি গলায় দাগ আছে বলেও জানতে পারা যাচ্ছে। এখনও অবধি মৃতের নাম পরিচয় জানা যায়নি। সবটা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তাদের সন্দেহ খুন করা হতে পারে। যদিও দেহের ময়নাতদন্ত হলে তবেই স্পষ্ট হবে গোটা বিষয়টি।

এরপর পুলিশ তদন্তের জন্য স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করেন। তবে কেউ যথাযথ উত্তর দিতে পারেননি। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে।