Prasun Banerjee: ‘এই ভাবে কিন্তু জিতবেন না…’, হুডখোলা জিপে প্রসূন যেতেই ঘিরে ধরলেন আদি TMC কর্মীরা

Prasun Banerjee: এ দিন দেখা যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় হুডখোলা জিপে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী এগিয়ে যান। পরে যানা যায় তাঁরা পুরনো তৃণমূল কর্মী। অর্থাৎ আদি তৃণমূল। জগৎ দাস নামে এক তৃণমূল কর্মী বলেন, "১৯৯৮ সাল থেকে আমরা দুলাল সেনের নেতৃত্বে পার্টিটা করি। আমরা এতদিন ধরে পার্টি করে আসছি। বিক্রম সরকারকে আমরা জিতিয়েছি।"

Prasun Banerjee: এই ভাবে কিন্তু জিতবেন না..., হুডখোলা জিপে প্রসূন যেতেই ঘিরে ধরলেন আদি TMC কর্মীরা
প্রসূণকে ঘিরে বিক্ষোভ? Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2024 | 4:02 PM

হাওড়া: নির্বাচনী প্রচারে গিয়ে কার্যত বিক্ষোভের মুখে পড়লেন হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হুডখোলা জিপে প্রচার করার সময় পুরনো কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এতেই ধৈর্য হারান তিনি।

কী ঘটেছে?

এ দিন দেখা যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় হুডখোলা জিপে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী এগিয়ে যান। পরে যানা যায় তাঁরা পুরনো তৃণমূল কর্মী। অর্থাৎ আদি তৃণমূল। জগৎ দাস নামে এক তৃণমূল কর্মী বলেন, “১৯৯৮ সাল থেকে আমরা দুলাল সেনের নেতৃত্বে পার্টিটা করি। আমরা এতদিন ধরে পার্টি করে আসছি। বিক্রম সরকারকে আমরা জিতিয়েছি। প্রসূনবাবুকেও তিনবার জিতিয়েছি। হঠাৎ এই পুরনো টিমটাকেই বাদ দিয়ে দিল। নতুন নতুন ছেলে মনোজ তিওয়ারির মতো লোকজন এসেছে। এরা আমাদের বাদ দিয়েছে। এখনও পর্যন্ত কোনও বুথ স্লিপ আসেনি। এটা বিরোধিতা নয়। ওদের অ্যাটেশানের জন্য। কিন্তু এই করে প্রসূন বা মনোজ জিতবে না।”

অপরদিকে, হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এই ঘটনার তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “যেভাবে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায় তোলাবাজি সহ নানা ধরনের কাঠ মানির খেলা চলছে। তাতে মন্ত্রী এবং সাংসদ দুজনেই দায়ী। সাংসদ এবং মন্ত্রী দুজনেই দুর্নীতিতে যুক্ত। আজ মানুষ ক্ষোভ চেপে রাখতে না পেরে তারা বিক্ষোভ দেখান।”

Follow Us