AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: মিম না থাকলেও কিচ্ছু যায় আসে না! দাবি হুমায়ুনের, ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন?

WB Assembly Election 2026 : এআইএমআইএম-এর জোট ভাঙার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, "একটা সাংবাদিক বৈঠক এবং একটি জনসভায় আমার অতিথি হিসেবে ওনারা এসেছিলেন। এছাড়া মিমের কোনও অস্তিত্ব পশ্চিমবঙ্গে আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছেন, ওনাদের নাম আমি কোথাও ব্যবহার করব না। আমার দলের কোনও ক্ষতি হবে না। আমি কারও ওপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল শুরু করিনি। ওনাদের চেয়েছিলাম ওনারা এসেছিলেন, ওনারা কেন ভেঙেছে, ওনারাই ব্যাখ্যা করতে পারবেন।"

Humayun Kabir: মিম না থাকলেও কিচ্ছু যায় আসে না! দাবি হুমায়ুনের, ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন?
হুমায়ুন কবীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2026 | 2:50 PM
Share

কলকাতা : হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই হুমায়ুনের দলের সঙ্গে জোট ভেঙেছে এআইএমআইএম। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মুসলিমদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনও কিছুর সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পারেন না। যদিও জোট ভাঙার বিষয়টিকে ততটা পাত্তা দিতে রাজি নন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তাঁর দাবি, মিমের সিদ্ধান্তে তাঁর দলের কোনও ক্ষতি হবে না। এদিন, ভাইরাল ভিডিয়ো নিয়েও আরও একবার মুখ খুলেছেন তিনি।

গতকালই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ আনে। ওই ভিডিয়োতে হুমায়ুন কবীরের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে হুমায়ুন কবীরকে বলতে শোনা যায়, সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ। ১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়েও কথা বলেন। তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে যায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। ঘটনার পরই আজ সকালে এআইএমআইএমের তরফে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে জোট ভাঙা হচ্ছে। ক্যাপশনে লেখা, “হুমায়ুন কবীরের সত্য ফাঁস প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা কতটা আবেগপ্রবণ। এআইএমআইএম এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে না যেখানে মুসলিমদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে।”

এআইএমআইএম-এর জোট ভাঙার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “একটা সাংবাদিক বৈঠক এবং একটি জনসভায় আমার অতিথি হিসেবে ওনারা এসেছিলেন। এছাড়া মিমের কোনও অস্তিত্ব পশ্চিমবঙ্গে আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছেন, ওনাদের নাম আমি কোথাও ব্যবহার করব না। আমার দলের কোনও ক্ষতি হবে না। আমি কারও ওপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল শুরু করিনি। ওনাদের চেয়েছিলাম ওনারা এসেছিলেন, ওনারা কেন ভেঙেছে, ওনারাই ব্যাখ্যা করতে পারবেন।”

ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। আগেই তিনি জানিয়েছেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, AI দিয়ে ভিডিয়ো বানিয়ে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। আজ আরও একবার ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “সম্ভবত ১৯ ডিসেম্বরের ভিডিয়ো। আমি ২২ ডিসেম্বর দল খুলেছি। ২৪ মার্চ রেজিস্ট্রেশন হয়েছে। ৩০ মার্চ থেকে মনোনয়ন হয়েছে। এই তথ্য যদি তাদের কাছে থাকতো, তাহলে ২২ তারিখ যখন দল ঘোষণা করলাম, দলের রেজিস্ট্রেশন হল। আমার বিরুদ্ধে তো তখনই প্রকাশ করে ফেলতে পারত। ৮ এপ্রিল একটা ইউটিউব চ্যানেল খোলা হল আর এই একটা ভিডিও পোস্ট করা হল। আপনারা কেউ পেলেন না। কীভাবে এই ভিডিয়ো হল তার প্রশ্নের উত্তর খোঁজার পিছনে ঘুরে বেড়ানোর সময় নেই।”

Follow Us
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
ঝালমুড়ির ঝাঁঝ আরও বাড়ল, ব্রিগেডে দেদার বিক্রি হচ্ছে মুড়ি
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
শুভেন্দুর পিঠ চাপড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
রবীন্দ্রজয়ন্তীতে বিজেপির শপথগ্রহণ, ব্রিগেড মুখোরিত রবীন্দ্রসঙ্গীতে
ঝালমুড়ি হাতেই তৃণমূলকে খোঁচা পদ্ম কর্মীদের
ঝালমুড়ি হাতেই তৃণমূলকে খোঁচা পদ্ম কর্মীদের
ব্রিগেডে মোদী, মাতোয়ারা পদ্ম কর্মী-সমর্থকেরা
ব্রিগেডে মোদী, মাতোয়ারা পদ্ম কর্মী-সমর্থকেরা
উত্তর থেকে দক্ষিণ, মিলছে ব্রিগেড গ্রাউন্ডে
উত্তর থেকে দক্ষিণ, মিলছে ব্রিগেড গ্রাউন্ডে